সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ফরিদপুরের সালথা উপজেলায় ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে মো. ইমামুল মোল্লা (২০) ও আব্দুর রহিম মোল্লা (২১) নামে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের সালথা উপজেলায় ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে মো. ইমামুল মোল্লা (২০) ও আব্দুর রহিম মোল্লা (২১) নামে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইমামুল মোল্লা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে ও আব্দুর রহিম একই গ্রামের ছাদেক মোল্লার ছেলে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জাগো নিউজকে বলেন, উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে পাখি শিকার করছিল দুই যুবক। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশের একটি টিম গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের কাছ থেকে পাঁচটি জীবিত অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দেন।

এ বিষয়ে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। অতিথি পাখি শিকারের দায়ে ইমামুল মোল্লা ও রহিম মোল্লা নামে দুই পাখি শিকারিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়।

এন কে বি নয়ন/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)