সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বিরামপুর সীমান্তে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ টাকা।

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ টাকা।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে ভোরের দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব সাপের বিষ উদ্ধার করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিলেন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা দুই কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেন।

উদ্ধার সাপের বিষের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।

মাহাবুর রহমান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)