সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গাছের নাম হাজার সন্তানের জননী

সানজানা রহমান যুথী

সানজানা রহমান যুথী

মাদার অব থাউজ্যান্ড প্লান্ট—যাকে বাংলায় বলা যায় 'হাজার চারার জননী'। এটি শুধু আপনার ইনডোর গাছের সংগ্রহে অনন্য সংযোজনই নয় বরং একটি রুক্ষ পরিবেশে টিকে থাকা, কম যত্নে বড় হওয়া এক বিস্ময়কর সরস উদ্ভিদ।

উদ্ভিদটি বিভিন্ন নামে পরিচিত। যেমন- ডেভিল'স ব্যাকবোন, মেক্সিকান হ্যাট প্ল্যান্ট বা অ্যালিগেটর প্ল্যান্ট। বৈজ্ঞানিক নাম ক্যালানকোই ল্যাটিভাইরেন্স।

ক্যালানকোই ল্যাটিভাইরেন্সের আদি নিবাস মাদাগাস্কার। এখান থেকেই এটি অন্যান্য উষ্ণ ও আধা-উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি বিশ্বের নানা প্রান্তে বিশেষ করে সৌখিন বাগানে ও ঘরোয়া গাছ হিসেবে জনপ্রিয়। সহজে বংশবৃদ্ধি করতে পারার কারণে এটি কোথাও কোথাও আগাছার মতোও ছড়িয়ে পড়ে।

এ উদ্ভিদের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হলো, এর পাতার কিনারায় থাকা অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র চারা বা প্লান্টলেটস। এগুলো দেখতে ঠিক যেন পাতার ধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা ছোট ছোট বাচ্চা গাছের মতো—একেকটা ছোট উদ্ভিদ যেন একেকটা জীবন্ত নবজাতক।

আশ্চর্যের ব্যাপার হলো, এ ছোট উদ্ভিদগুলো নিজেরাই শিকড় গজাতে সক্ষম এবং মূল গাছ থেকে আলাদা হয়ে স্বয়ংসম্পূর্ণ একটি গাছে পরিণত হতে পারে। অনুকূল পরিবেশে গাছটি প্রায় ৩ ফুট (প্রায় ১ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে।

এ যেন এক মা উদ্ভিদ—যার প্রতিটি পাতা নিজের দেহ থেকেই জন্ম দিচ্ছে অসংখ্য নতুন প্রাণ। এজন্যই এ উদ্ভিদের নাম 'হাজার সন্তানের জননী'। প্রকৃতির এমন মায়াময় সৃষ্টি সত্যিই মনকে মোহিত করে। যেমন তার সমস্ত আদর-ভালোবাসা দিয়ে সন্তানদের আগলে রাখে; ঠিক তেমনই এ উদ্ভিদের পাতায় জন্ম নেওয়া ছোট ছোট চারাগুলোকে রক্ষা করে।

এ গাছকে যতটা চমৎকার দেখায়, যত্ন নিতে ততটাই সহজ। এ গাছ রোদে থাকতে পছন্দ করে এবং পানিও কম লাগে। বাসার কোণে একটু সবুজ ভালোবাসার ছোঁয়া দিতে চাইলে, এটি হতে পারে এক অসাধারণ পছন্দ। ঘরের শোভা বর্ধনে ক্যালানকোই ল্যাটিভাইরেন্স অত্যন্ত জনপ্রিয়।

গাছটি বিড়াল, কুকুর এবং গৃহপালিত প্রাণীর জন্য বিষাক্ত। এতে থাকা বুফাডিয়েনোলাইডস নামক রাসায়নিক উপাদান খেলে বিষক্রিয়া হতে পারে। তাই গৃহপালিত প্রাণীর কাছ থেকে এটি দূরে রাখা বাঞ্ছনীয়।

তথ্যসূত্র: প্লানেট ডিজার্ট।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)