সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মানুষ ছাড়াও স্বপ্ন দেখে যেসব প্রাণী

স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর বটে! কেউ জেগে স্বপ্ন দেখেন ভবিষ্যৎ নিয়ে, কেউবা ঘুমিয়ে। স্বপ্ন আসলে মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলো কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। অধিকাংশ সময় দ্রষ্টা নিজ

স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর বটে! কেউ জেগে স্বপ্ন দেখেন ভবিষ্যৎ নিয়ে, কেউবা ঘুমিয়ে। স্বপ্ন আসলে মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলো কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। অধিকাংশ সময় দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে। তবে স্বপ্নের মূল উপাদান তৈরি হয় স্বপ্নদ্রষ্টার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, চিন্তা ও কর্ম এবং স্মৃতি থেকে।

তবে মানুষ ছাড়াও কিন্তু অনেক প্রাণী স্বপ্ন দেখে। শুনতে অবাক লাগলেও সত্যি। এমনই কিছু প্রাণীর স্বপ্নের কথা জানিয়েছেন গবেষকরা। এই গবেষণা শুরু হয়েছিল ষাটের দশকেই। একদল বিজ্ঞানী মানুষের স্বপ্ন-রহস্যেরই সুস্পষ্ট সমাধান করতে শুরু করেন নানান পরীক্ষা-নিরীক্ষা। আর সেসব পরীক্ষার ফলাফলও বেশ চমকপ্রদ।

বিড়াল৬০-এর দশকের প্রথম দিকে এমআইটি-র গবেষক মিচেল জোভেট বিড়ালকেই বেছে নিয়েছিলেন গবেষণার জন্য। ঘুমের মধ্যে যে সময়টায় স্বপ্নের মায়াজাল বোনে মানুষ, সেই সময়টাকে গবেষকরা চিহ্নিত করেন র্যাপিড আই মুভমেন্ট বা 'আরইএম' স্লিপ নামে। জুভেট লক্ষ্য করেন, বিড়ালের 'আরইএম স্লিপ'-এর সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাদের হৃদস্পন্দন। পাশাপাশি সংকোচন-প্রসারণ শুরু হয় বিড়ালের পেশিতেও।

তবে জুভেট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ঠিকই। তবে ধারণা করেছিলেন, স্বপ্নের মধ্যে শিকার খুঁজে বেড়াচ্ছে তার পোষ্য বিড়াল। অন্তত পেশির ভঙ্গী নির্দেশ দিচ্ছে তেমনটারই। লাফানো বা দৌড়ানোর সময় যেভাবে সঞ্চালিত হয় পেশি, ঘুমের মধ্যে ঠিক সেভাবেই নড়াচড়া করে বিড়াল।

সেসময় তার এই গবেষণা যেমন একদল বিজ্ঞানীর প্রশংসা কুড়িয়েছিল, তেমনই তা নিয়ে হাসি-ঠাট্টাও কম হয়নি। নব্বইয়ের দশকে তার এই কাজ নিয়ে পুনরায় গবেষণা করেন মেক্সিকান গবেষক পেনা-গুজম্যান। তিনিও প্রায় একই মতামত জানান।

ইঁদুরবিড়ালের স্বপ্ন নিয়ে গবেষণার প্রায় এক দশক পর একটি পরীক্ষা চমকে দেয় বিশ্বকে। ২০০১ সালে এমআইটির নিউরোলজিস্ট ড. ম্যাথিউ উইলসন একটি গোলকধাঁধাঁর মধ্যে ছেড়ে দেন একটি বিড়াল ও ইঁদুরকে। তবে তিনি এমনভাবেই এই গোলকধাঁধাঁ তৈরি করেছিলেন যাতে চেষ্টা করেও বিড়ালের নাগালের মধ্যে না আসে ইঁদুরটি। প্রাথমিকভাবে বেশ কয়েকবার একই ঘটনা ঘটান উইলসন। এর দিন তিনেক পর ফাঁকা গোলকধাঁধাঁয় ঘুমন্ত অবস্থায় ছেড়ে দেন ইঁদুরটিকে। আর তাতেই ঘটে যায় ম্যাজিক। চোখ বন্ধ অবস্থাতেই, কোনোরকম সংঘর্ষ ছাড়াই গোটা পথটি অতিক্রম করে ইঁদুরটি।

মাছমাছের যেহেতু চোখের পাতা নেই, তাই মাছ ঘুমালেও চোখ খোলাই থাকে। মাছেরাও ঘুমিয়ে স্বপ্ন দেখে। এসময় তাদের হৃদস্পন্দন এবং মস্তিষ্কের কার্যকলাপ বেড়ে যায়। স্বপ্নের মধ্যেই তারা শিকারি প্রাণীর থেকে আত্মরক্ষা করে।

ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি জেব্রাফিশ প্রজাতির একটি বিশেষ মাছ, মাকড়শা ও পাখিদের ক্ষেত্রেও এই একই ধরনের উদাহরণ লক্ষ করেছেন সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকরা। এমনকি স্নায়ুতন্ত্রের পালস সংগ্রহ করে তারা দেখিয়েছেন, আরইএম ঘুমের সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায় মস্তিষ্কের একটি বিশেষ অংশের সক্রিয়তা। যার সঙ্গে স্মৃতিশক্তিরও যোগ রয়েছে ঘনিষ্ঠভাবে। বন্য প্রাণীদের ঘুম-দর্শনের ওপর 'দ্য হিডেন ওয়ার্ল্ড অব অ্যানিম্যাল কনসায়েন্স' নামে একটি বিশেষ প্রবন্ধও প্রকাশিত হয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া গবেষকরা আরও জানতে পারেন প্রাণীদেরও মানুষের মতো গভীর এবং হালকা ঘুম হয়।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি

কেএসকে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)