সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

অবশেষে বন্ধ হলো সেই বৃক্ষমেলা

শরীয়তপুরের গোসাইরহাটে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে আয়োজন করা বৃক্ষমেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত বনবিভাগের দাবি মেলাটি তাদের ছিল না। তবে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মেলাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শরীয়তপুরের গোসাইরহাটে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে আয়োজন করা বৃক্ষমেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত বনবিভাগের দাবি মেলাটি তাদের ছিল না। তবে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মেলাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাটে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ১৫ দিনের মেলার আয়োজন করা হয়। সেই মেলায় বসা ৩৯টি দোকানের মধ্যে মাত্র একটি গাছের চারা বিক্রির দোকান ছিল।

এদিকে ব্যানারে আয়োজনে বন বিভাগের নাম উল্লেখ থাকলেও তারা বিষয়টি অস্বীকার করে। আর উপজেলা প্রশাসনের দাবি ছিল মেলাটি বন বিভাগের। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে মেলাটি বন্ধের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। পরে রোববার মেলাটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হওয়ার পর সোমবার সকাল থেকে দোকানগুলো সরিয়ে নেন মেলায় বসা দোকানীরা।

এ ব্যাপারে জেলা বন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, উপজেলা প্রশাসন ভুল করে ব্যানারে আমাদের নাম দিয়েছিল। পরে এই নিয়ে লেখালেখি হলে পুনরায় ব্যানার সংশোধন করা হয়। ওই মেলাটি আমাদের কিছু না।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, আমাদের জায়গা ব্যবহারের ক্ষেত্রে পরিষদে বসে সিদ্ধান্ত নিয়ে মেলাটির জন্য অনুমতি দিয়েছিলাম। পরে কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আমরা মেলাটি বন্ধ করে দিয়েছি। যেহেতু বিষয়টি বন্ধ করে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)