সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে থাই সফেদা

চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হয়েছে থাই সফেদা। তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ তার বাগানে এ ফলের চাষ করেছেন। গত ৩ বছর ধরে গাছে ফল আসছে। এবার তিনি বাজারে বিক্রিও করেছেন। ভিনদেশি সফেদা চাষ করে সফলতা পেয়েছেন তিনি। চারা লাগানোর ৩ বছরের মাথায় গাছে ধরেছে সফেদা। উঁচু-নিচু পাহাড়ের গাছে থোকায় থোকায় ঝুলছ

চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হয়েছে থাই সফেদা। তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ তার বাগানে এ ফলের চাষ করেছেন। গত ৩ বছর ধরে গাছে ফল আসছে। এবার তিনি বাজারে বিক্রিও করেছেন। ভিনদেশি সফেদা চাষ করে সফলতা পেয়েছেন তিনি। চারা লাগানোর ৩ বছরের মাথায় গাছে ধরেছে সফেদা। উঁচু-নিচু পাহাড়ের গাছে থোকায় থোকায় ঝুলছে থাই সফেদা। নির্জন গহীন পাহাড়ে বিদেশি এ ফল প্রথমবার দেখে অবাক হচ্ছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাইয়ে প্রথমবারের মতো থাই সফেদা পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। ২০২২ সাল থেকে গাছে ফলন আসতে শুরু করেছে। আগামীতে তিনি চাষের পরিধি আরও বাড়ানোর পাশাপাশি চারাও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন।

জোহরা এগ্রো ফামর্স অ্যান্ড নার্সারিতে গিয়ে দেখা গেছে, ওমর শরীফের এ বাগানে আছে অনেক দেশি-বিদেশি ফলের গাছ। আছে বিদেশি অ্যাভোকাডো, মিয়াজাকি (সূর্যডিম) কিউজাই, ব্যানানা ম্যাংগো, ইন্দোনেশিয়ান ব্রুনাই কিং, কিং অব চাকাপাত, আলফেনসো, আলফানচুন এবং থাই ব্যানানা।

এ ছাড়াও আছে দারচিনি, লবঙ্গ, পুলসান, রাম্বুটান, আপেল, তেঁতুল, থাই সফেদা, চেনাক ফ্রুট, থাই বেরিকেডেট মাল্টা, বারোমাসি মাল্টা, চাইনিজ কমলা, দার্জিলিং কমলা, চায়না-৩ লিচু, লটকন, ভিয়েতনাম নারিকেল এবং শ্রীলঙ্কান নারিকেল।

জোহরা এগ্রো ফামর্স অ্যান্ড নার্সারির মালিক মো. ওমর শরীফ বলেন, '২০১৯ সালে থাই সফেদার ৪০০ গাছের চারা সংগ্রহ করে লাগানো হয়। কিন্তু আগুনে সব গাছ পুড়ে যায়। মাত্র ৮-১০টি গাছ বেঁচে যায়। সেগুলোয় এখন ফল দিচ্ছে। প্রতিটি গাছে ৫০-৬০ কেজি ফলন এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের দেওয়ার পর কিছু ফল বাজারে বিক্রি করেছি। আগামীতে ফলন আরও বাড়তে পারে। এ সফেদা যেমন মিষ্টি; তেমন সুস্বাদু। প্রথমে ফল আসে একটু কম। এখন ভালো ফলন এসেছে।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'সফেদা খুব ভালো একটি ফল। এতে আছে প্রচুন আয়রন। যা গর্ভবতী ও শিশুদের জন্য খুবই উপকারী। মস্তিষ্কের গঠনে এ ফলের জুড়ি নেই। তরুণ উদ্যোক্তা ওমর শরীফের বাগানে দেশি-বিদেশি অনেক ফল গাছ আছে। তার মধ্যে থাই সফেদা অন্যতম। ওমর শরীফের বাগানে গিয়ে দেখে আসবো।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)