সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

জ্বলন্ত জাহাজ থেকে বিড়ালের জীবন বাঁচিয়ে প্রশংসিত থাই নৌবাহিনী

আন্দামান সাগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ থেকে চারটি বিড়াল উদ্ধার করেছেন থাইল্যান্ডের নৌবাহিনীর নাবিকরা। এই মানবিকতার উদাহরণে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসা।

আন্দামান সাগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ থেকে চারটি বিড়াল উদ্ধার করেছেন থাইল্যান্ডের নৌবাহিনীর নাবিকরা। এই মানবিকতার উদাহরণে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসা।

মঙ্গলবার ফামনসিন নাভা ১০ নামে একটি মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজটি ডুবতে শুরু করে। জীবন বাঁচাতে জাহাজের মোট আটজন ক্রুর সকলেই সাগরে লাফ দেন। কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার জাহাজ তাদের উদ্ধার করে।

অগ্নিকাণ্ডের স্থলে কোনো তেল নিঃসরণ হচ্ছে কিনা তা জানতে নৌবাহিনীর সদস্যদের পাঠানো হয়। সেখানে তারা জাহাজে আটকে পড়া বিড়ালগুলো আবিষ্কার করেন।

নৌবাহিনীর আকাশ ও উপকূল প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা উইচিট পুকডিলন বলেন, 'আমি জাহাজের দিকে আমার ক্যামেরা জুম করি, সেখানে দেখতে পাই এক-দুইটি বিড়াল ওদের মাথা জাগাচ্ছে।'

একজন নাবিক সাতরিয়ে জাহাজটিতে যান এবং বিড়ালগুলোকে তার কাঁধে তুলে নিয়ে ফিরে আসেন।

বিড়ালগুলো আহত হয়নি এবং সুস্থ রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী নাবিকেরা এখন বিড়ালগুলোর যত্ন নিচ্ছেন।

বিড়াল উদ্ধারের ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে যেখানে আড়াই হাজারেরও বেশি মন্তব্য এসেছে। মন্তব্যগুলোতে উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

সূত্র : বিবিসি

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)