সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, চতুর্থ দফায় বন্যার আতঙ্ক

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠেছে খরস্রোতা তিস্তা নদী। হু হু করে বাড়ছে পানি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গত দুই মাসের ব্যবধানে চতুর্থবারের মতো বন্যার আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশঙ্কা, যেকোনো মুহূর

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠেছে খরস্রোতা তিস্তা নদী। হু হু করে বাড়ছে পানি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গত দুই মাসের ব্যবধানে চতুর্থবারের মতো বন্যার আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশঙ্কা, যেকোনো মুহূর্তে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। রাতভর পানির পরিমাণ কখনো বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচে নামেনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে পানি বিপৎসীমার ওপরেই অবস্থান করছে।

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের তথ্যানুযায়ী, সকাল ৯টায় পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের নদীর পানি আগামী ২ দিন তা আবারও দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করার প্রবল আশঙ্কা রয়েছে।

সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, সোমবার সন্ধ্যা থেকেই ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি আরও বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। তবে নদীভাঙন ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট পাউবো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো স্থানে ভাঙন দেখা দিলে তা রোধে পর্যাপ্ত বালির বস্তা ও জিও ব্যাগ মজুত রাখা হয়েছে।

মহসীন ইসলাম শাওন/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)