সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সুনামগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ

বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে সুনামগঞ্জের কৃষকরা। এবার আমনের বাম্পার ফলন দেখে খুশি হাওর পাড়ের কৃষকরা।

বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে সুনামগঞ্জের কৃষকরা। এবার আমনের বাম্পার ফলন দেখে খুশি হাওর পাড়ের কৃষকরা।

সরজমিনে দেখা যায়, আমনের ফলনে কিছুটা স্বস্তিতে সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ বছর জেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ১০০ হেক্টর। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় ৮২ হাজার ২১৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়। ১ অগ্রহায়ণ থেকে শুরু হয়েছে জেলার বিভিন্ন অঞ্চলে আমন ধান কাটা উৎসব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার দোয়ারাবাজার উপজেলায় ১৪ হাজার ৬২৫ হেক্টর, ছাতকে ১২ হাজার ৯৫৫ হেক্টর, সুনামগঞ্জ সদরে ১১ হাজার ৬১০ হেক্টর, জগন্নাথপুরে ৯ হাজার ৫৫৫ হেক্টর, বিশ্বম্ভরপুরে ৮ হাজার ৭৫৫ হেক্টর, তাহিরপুরে ৬ হাজার ৩৩৫ হেক্টর, ধর্মপাশায় চার হাজার ৫৭০ হেক্টর, শান্তিগঞ্জে চার হাজার ২১০ হেক্টর, দিরাইয়ে দুই হাজার ২২৫ হেক্টর, শাল্লায় দুই হাজার ১৩০ হেক্টর ও জামালগঞ্জে চার হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। জেলায় এবার সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে ব্রি-৪৯ ও বিআর ২২ জাতের ধান।

হেলাল মিয়া নামের এক কৃষক জানান, বন্যায় ঘরবাড়ি ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। এরপর খুব চিন্তায় পরে গিয়েছিলাম। কীভাবে ঘুরে দাঁড়াব। অবশেষে ঋণ করে আমন ধানের চাষাবাদ করেছিলাম। সেই ধানের বাম্পার ফলন হয়েছে। এখন নতুন করে আমরা ঘুরে দাঁড়াব।

কৃষক জাহিদ মিয়া জাগো নিউজকে বলেন, দুই বছরের তুলনায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সে ধান আমরা কেটে ঘরে তুলে নিচ্ছি। বন্যার পর অনেক কষ্ট করেছি। সেই কষ্ট এখন আমাদের ঘুচবে।

কৃষক রুস্তম মিয়া জাগো নিউজকে বলেন, ধান দেখে প্রাণটা জুড়িয়ে গেছে। ঋণ করে ধান করেছিলাম। সে ধানের বাম্পার ফলন দেখে খুশি হয়েছি।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, ইতোমধ্যে ১০ হাজার ১০০ হেক্টর আমন জমির ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)