সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শিক্ষার্থীদের পরিবেশের সুরক্ষায় সচেতন হতে হবে: লায়ন আমজাদ হোসেন

বৃক্ষরোপণ ও চর্চার মাধ্যমে বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যার সোপান হতে পারে বিদ্যালয়। তাদের পরিবেশের সুরক্ষায় সচেতন হতে হবে।

বৃক্ষরোপণ ও চর্চার মাধ্যমে বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যার সোপান হতে পারে বিদ্যালয়। তাদের পরিবেশের সুরক্ষায় সচেতন হতে হবে।

চিটাগাং বন্ধন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে এ মন্তব্য করেছেন সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন আমজাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, এর পাশপাশি স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছনতা, রক্তের গ্রুপ জানা থাকাও শিক্ষার্থীদের জন্য অতীব জরুরি। আজকের শিশুরা আগামীর ভবিষ্যত। শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পরিবেশ ভাবনা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে লিও ক্লাবের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

রোববার (৯ আগস্ট) সকালে সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কার্যক্রম আয়ােজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশের সুরক্ষায় সচেতন হতে হবে। তারা পরিবারে এবং ঘরের আশপাশে গাছ রোপণের মধ্য দিয়ে সবুজ বিশ্বায়নে ভূমিকা রাখতে পারে। ব্লাড গ্রুপিং জানা থাকা যে কোনো দুঃসময়ে সহায়ক একটি পদক্ষেপ হিসেবে প্রমাণিত। ব্লাড দেওয়া এবং নেওয়া উভয়ক্ষেত্রেই এই গ্রুপ জানা থাকা অত্যাবশ্যক। সামনের দিনে আরও বড় পরিসরে এই কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বন্ধন লিও ক্লাব নেতাদের প্রতি আহ্বান জানান।

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ হোসেন, শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাছির উদ্দিন, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সদস্য মো. আবীর, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও ক্লাব অ্যাডভাইজার মো. পারভেজ, সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন, বন্ধন লিও ক্লাবের নুর মোহাম্মদ, মোহাম্মদ সজীব হোসেন, ফাহিম চৌধুরী, আরিয়া চৌধুরী, আহরাফ চৌধুরী, মেহরাজ হোসেন, মাহমুদুল হক কারিব, আজিজুর রহমান, মোহাম্মদ অয়ন, মোহাম্মদ রাহুল, আজমাইন কবির চৌধুরী, রবিউল হাছান, মো. সাকিব, শুভ নাথ।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)