সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দিনে কড়া রোদ রাতে কুয়াশা, নীলফামারীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

নীলফামারীতে দেখা যাচ্ছে শীতের আভাস। দিনভর প্রখর রোদে গাঁ পুড়লেও রাত নামতেই শীতল হয়ে আসে চারপাশ। কিছুটা সময় গড়াতে না গড়াতেই নেমে আসে কুয়াশা। আবহাওয়ার এই পরিবর্তনে জেলার বিভিন

নীলফামারীতে দেখা যাচ্ছে শীতের আভাস। দিনভর প্রখর রোদে গাঁ পুড়লেও রাত নামতেই শীতল হয়ে আসে চারপাশ। কিছুটা সময় গড়াতে না গড়াতেই নেমে আসে কুয়াশা। আবহাওয়ার এই পরিবর্তনে জেলার বিভিন্ন বয়সী মানুষের মধ্যে দেখা দিচ্ছে বিভিন্ন রোগ। বাড়ছে ঠান্ডা-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

নীলফামারীর গ্রামীণ অঞ্চল ঘুরে দেখা যায় সবুজ ঘাসের বুকে শিশির কণা। শরীরে কিছুটা ভারি কাপড় চাপিয়ে মসজিদে যেতে দেখা যায় কয়েকজনকে।

জেলা সদরের বাসিন্দা খন্দকার আসলাম হোসেন জানান, দিনভর তীব্র গরম থাকলেও সন্ধ্যার পরে নেমে আসে ঠান্ডা। রাতে কিছুক্ষণ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলেই কুয়াশা পড়ে চুল ভিজে যায়। সারা দিন কড়া রোদ আর প্রচণ্ড গরম থাকলেও শেষ রাতের ঠান্ডা পরিবেশ জানান দেয় শীতের প্রস্তুতির কথা।

সদরের টুপামারী ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট শামীমুল ইসলাম বলেন, ‘যে বছর বৃষ্টি কম হয় সে বছর শীত বেশি হয় এ কথা অনেক শুনেছি, পড়েছি। এবার জেলায় বর্ষা মৌসুমে বৃষ্টিবাদলের পরিমাণ কম থাকায় হয়তো শীতের আগাম দৌড়ঝাপ শুরু হয়েছে। রাত-দিনের বেমানান ঠান্ডা গরমে মানুষ অসুস্থ হচ্ছে অনেক বেশি।’

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অমল চন্দ্র রায় জাগো নিউজকে জানান, এসময় ঠান্ডা-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। সেই সঙ্গে শিশুদের ডায়রিয়াও বেড়েছে। এসব অসুস্থতার মূল কারণ হঠাৎ ঠান্ডার পরিমাণ বেড়ে যাওয়া। ঠান্ডা-গরমের গরমিলে মানুষ অসুস্থ হচ্ছে বলে জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. লোকমান হাকিম জাগো নিউজকে জানান, বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। সে কারণে রাতের বেলায় আবহাওয়া শীতল হয়ে যায়। এটি শীতের পূর্বাভাস বলা যেতে পারে। কারণ এখনো পুরো শীত নামেনি। অক্টোবরের শেষের দিকেই পুরোপরি শীত শুরু হতে পারে বলেও জানান তিনি।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)