সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাপে কামড়ানোর পর যুবককে নেওয়া হয় ওঝার কাছে, পরদিন মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে পরদিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সোহানকে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে পরদিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সোহানকে।

রোববার (২৮ জুন) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরীপাড়ার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, শনিবার (২৭ জুন) বিকেলে বাড়ির পাশে বিষধর সাপ সোহানকে কামড় দেয়। এরপর তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান বলেন, বিষধর সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এমআরএএইচ/এমএমকে

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)