সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গারো পাহাড়ে অবমুক্ত হলো লজ্জাবতী বানর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গারো পাহাড়ে বানরটি অবমুক্ত করা হয়েছে। এর আগে রাত ৮টার দিকে উপজেলার ডেফলাই থেকে বানরটি উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গারো পাহাড়ের ডেফলাই এলাকায় একটি লজ্জাবতী বানর দেখতে পান স্থানীয়রা। পরে তারা প্রথমে প্রাণীটিকে ভালুক ছানা, পান্ডা ও বাঘের ছানা মনে করে আক্রমণের চেষ্টা করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে একটি দল ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের প্রাণীটির পরিচয় তুলে ধরেন ও উদ্ধার করে নিয়ে যান।

উদ্ধার অভিযানে এলিফ্যান্ট রেসপন্স টিম মধুটিলার মো. আরফান আলী, আব্দুর রাজ্জাক, রাব্বি মিয়া, স্বেচ্ছাসেবীদের মধ্যে শিক্ষক রমজান মিয়া, সজিব মিয়া, 'হাতির খবর ও সচেতনতা' গ্রুপের সদস্য রহমত আলী, রাঙটিয়া রেঞ্জের গজনী বিটের দায়িত্বরত জিয়াউর রহমান।

এ বিষয়ে প্রাণী অধিকার কর্মী কাঞ্চন মিস্টার মারাক বলেন, বন অধিদপ্তরের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক জহির উদ্দিন আকনের দিকনির্দেশনা ও পরামর্শ নিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করা হয় ও পরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

সেভ দ্যা ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারের (সোয়ান) শেরপুরের আহ্বায়ক নাঈম ইসলাম বলেন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। লজ্জাবতী বানর দিনের বেলায় চোখে দেখতে পায় না। তাই মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া বানরটিকে গারো পাহাড়ে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

মো. নাঈম ইসলাম/এমএন/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)