সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাপ আতঙ্কে বিদ্যালয় ছুটি ঘোষণা

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিদ্যালয়ে সাপ দেখতে পেয়ে দ্রুত বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিদ্যালয়ে সাপ দেখতে পেয়ে দ্রুত বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম বলেন, বিদ্যালয়ের অফিস কক্ষের বাথরুমের কমোটে আমি একটি সাপ দেখতে পাই। এরপর বাথরুম থেকে দ্রুত বেরিয়ে যাই। তিন-চারদিন আগেও কয়েকটি সাপ দেখা যায়। তখন সাপুড়ে দিয়ে কয়েকটি সাপ ধরা হয়। আজ আবারেও সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ি।

তিনি আরও বলেন, 'বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের পরামর্শে বিদ্যালয় ছুটি দেওয়া হয়। আমরা সবাই অপেক্ষা করছি সাপুড়ের জন্য।'

দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, প্রধান শিক্ষক আমাকে বিষয়টি জানালে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয় ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজুল হক বলেন, সাপ দেখার পর শিক্ষক ও শিক্ষার্থীরা ভয় পেয়ে গেছেন। তাই সবার নিরাপত্তার জন্য বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। এর আগেও ওই বিদ্যালয়ে সাপ পাওয়া গেছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)