সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মরুর বুকে সবুজ ভরিয়ে তুলছে সৌদি আরব

প্রকৃতি বড় রহস্যময়। সে চাইলে মুহূর্তের মধ্যে তলিয়ে দিতে পারে বিস্তীর্ণ সমভূমি, তেমনি বৃষ্টি ঝরিয়ে সবুজ প্রাণে ভরিয়ে দিতে পারে পারে ধূসর মরুর বুক। সম্প্রতি সৌদি আরবে এমন অবিশ্বাস্য ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতের পর সবুজে ভরে উঠেছে মক্ক

প্রকৃতি বড় রহস্যময়। সে চাইলে মুহূর্তের মধ্যে তলিয়ে দিতে পারে বিস্তীর্ণ সমভূমি, তেমনি বৃষ্টি ঝরিয়ে সবুজ প্রাণে ভরিয়ে দিতে পারে পারে ধূসর মরুর বুক। সম্প্রতি সৌদি আরবে এমন অবিশ্বাস্য ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতের পর সবুজে ভরে উঠেছে মক্কা-মদিনার পাহাড়-পর্বতগুলো।

এসব এলাকায় প্রাকৃতিকভাবে গাছপালা বাড়তে শুরু করলেও মরুময় দেশটিকে সবুজে ভরিয়ে তোলার উদ্যোগ আরও আগেই নিয়েছিল সৌদি সরকার। এ বিষয়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প শুরু করেছে তারা। এর একটি হলো গ্রিন রিয়াদ প্রকল্প।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের খবর অনুসারে, ২০২২ সালের শেষের দিকে উদ্বোধন হয় প্রকল্পটি। বিশ্বব্যাপী পরিবেশগত মানদণ্ডের ওপর ভিত্তি করে ও স্থানীয় পরিবেশ বিবেচনায় এ প্রকল্পের নকশা করা হয়েছে। এর আওতায় সৌদির রাজধানীতে ১২০টির বেশি আবাসিক এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে।

আরও পড়ুন>> সবুজ হয়ে উঠছে মক্কা-মদিনার পাহাড়-পর্বত, ভিডিও ভাইরাল

গ্রিন রিয়াদ প্রকল্পের মধ্যে রয়েছে আবাসিক এলাকায় পার্ক নির্মাণ, রাস্তা, ফুটপাতের পাশে গাছ লাগানো, মসজিদ ও স্কুলের চারপাশে গাছ লাগানো, পার্কিং লটে গাছ লাগানো, বড় পার্ক নির্মাণ এবং উপত্যকা এলাকাগুলোতে গাছ লাগানো।

আরও পড়ুন>> হলিউড-বলিউডের মতো বড় সিনেমা ইন্ডাস্ট্রি গড়তে চায় সৌদি

এ প্রকল্পে রিয়াদজুড়ে অন্তত ৭৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সেখানে সবুজাবৃত এলাকার পরিমাণ ৯ দশমিক ১ শতাংশে উন্নীত করা এবং মাথাপিছু সবুজ এলাকা ১ দশমিক ৭ বর্গমিটার থেকে বাড়িয়ে ২৮ বর্গমিটার করা হবে।

গ্রিন রিয়াদ প্রকল্পে আগামী ১০ বছরে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খরচ করবে সৌদি সরকার। এর মাধ্যমে ৩ হাজার ৩০০টি নতুন পার্ক ও বাগান তৈরি করা হবে। এটি ওই অঞ্চলের বাতাসের মান বাড়াতে এবং তাপমাত্রা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

তবে সৌদি আরবে সবুজায়নের সবচেয়ে বড় প্রকল্পটি হলো সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই)। এর আওতায় দেশব্যাপী এক হাজার কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন>> বাংলাদেশে ঢুকতে আগাম ভিসা লাগবে না সৌদিদের

২০২১ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ প্রকল্পের সূচনা করেন। সেই থেকে প্রকল্পটির আওতায় সৌদি আরবজুড়ে ১ কোটি ৮০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। এর মধ্যে ১ কোটি ৩০ লাখ গাছই লাগানো হয়েছে ম্যানগ্রোভ অঞ্চলগুলোতে। এছাড়া এক বছরে পুনরুদ্ধার করা হয়েছে ৬০ হাজার হেক্টর বনাঞ্চল।

এসজিআই'র পরিকল্পনা অনুসারে, সৌদি আরবে ২০৩০ সালের মধ্যেই অন্তত ৬৫ কোটি গাছ লাগানো হবে। উদ্ধার করা হবে অন্তত ৮০ লাখ হেক্টর বনাঞ্চল। এর ফলে প্রতি বছর ২০ কোটি টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন>> আরব বিশ্বের জটিল ভূরাজনীতিতে বাঁক বদলের সম্ভাবনা

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)