সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মেঘনা উপকূলে দেখা মিলছে রাসেলস ভাইপারের

চাঁদপুরে গত কয়েক বছর ধরে মেঘনার উপকূলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া)। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টার দিকে সর্বশেষ মেঘনা নদীর পাড়ে হরিসভা এলাকায় আরেকটি রাসেলস ভাইপারের দেখা যায়।

চাঁদপুরে গত কয়েক বছর ধরে মেঘনার উপকূলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া)। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টার দিকে সর্বশেষ মেঘনা নদীর পাড়ে হরিসভা এলাকায় আরেকটি রাসেলস ভাইপারের দেখা যায়।

স্থানীয় বাসিন্দা কার্তিক দাশ বলেন, শ্রমিকরা রাসেলস ভাইপার সাপ দেখে চিৎকার দেয়। এরপর স্থানীয়রা এসে সাপটিকে কারেন্টজাল দিয়ে মুড়িয়ে এবং পিটিয়ে মেরে ফেলে।

গত কয়েক বছর মেঘনা উপকূলীয় এলাকা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার কয়েকটি এলাকায় রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) নামক সাপের দেখা মিলে। এসব সাপের মধ্যে শহরের কোড়ালিয়া রোডে ধরা পড়া রাসেলস ভাইপার সাপটি বন বিভাগ নিয়ে যায়।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন বলেন, যে কোনো বিষধর সাপে কামড়ালে ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। কামড়ের সঙ্গে সঙ্গে যতটা দ্রুত হাসপাতালে আনা যায় সেটা চেষ্টা করতে হবে।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, যে কোনো বিষাক্ত সাপে কামড়ালে বিষ প্রতিষেধকের একই এন্টিভেনম ভ্যাকসিন দেওয়া হয়। 0 হাসপাতালে ১৩০টি অ্যান্টিভেনম মজুদ রয়েছে। এর পাশাপাশি আরও ২০০ চাহিদার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)