সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ভোলায় ৫০ হাজার বৃক্ষরোপণ করবে পল্লী বিদ্যুৎ

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শূরু হয়েছে। প্রতিপাদ্য ছিল 'বৃক্ষ লাগাই সারি সারি, তপ্ত বায়ু শীতল করি, ফল-বৃক্ষ করবো চাষ, কাটবো না আর একটি গাছ'।

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শূরু হয়েছে। প্রতিপাদ্য ছিল 'বৃক্ষ লাগাই সারি সারি, তপ্ত বায়ু শীতল করি, ফল-বৃক্ষ করবো চাষ, কাটবো না আর একটি গাছ'।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার বাংলা বাজারের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের আশপাশের সড়কে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) খালেদুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আমিনুল হক, সুকবেদ বাড়ই, মহিন উদ্দিনসহ প্রমুখ।

জেনারেল ম্যানেজার খালেদুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। গাছ কাটার পর না লাগানোর কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই আমরা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার গাছ বিদ্যুতের অফিসের আশপাশের সড়কে লাগানোর পরিকল্পনা দিয়েছি। জেলায় পল্লী বিদ্যুতের ৫১২ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তারাসহ তাদের পরিবারের সদস্যরা গাছ লাগাবেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)