সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

অবশেষে কুড়িগ্রামের বন্যার্তদের ভাগ্যে জুটল ত্রাণের চাল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা ও নদীভাঙনকবলিত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ৩০ মেট্রিক টন জিআর চাল বিতরণ অবশেষে শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও দীর্ঘদিন আটকে থাকা এসব চাল গত মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা ও নদীভাঙনকবলিত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ৩০ মেট্রিক টন জিআর চাল বিতরণ অবশেষে শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও দীর্ঘদিন আটকে থাকা এসব চাল গত মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, গত জুনে দুই দফা বন্যায় নাগেশ্বরী উপজেলার নদ-নদীর তীরবর্তী ও নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যাকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য পরে ২৯ জুন জেলা প্রশাসন থেকে ৩০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। দ্রুত এসব চাল দুর্গতদের মধ্যে বিতরণের নির্দেশও দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ ওঠে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও বরাদ্দের চাল দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়নি। বরং বন্যাকবলিত নয়—এমন দুটি ইউনিয়নে চাল উপবরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদাদাদ হোসেনের বিরুদ্ধে। সন্তোষপুর ইউনিয়নের প্রশাসক ফিরোজ কবীর ও রামখানা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীনের নামে ওই চাল উপবরাদ্দ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়।

এ নিয়ে জাগো‌ নিউজসহ ‌বি‌ভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে ইউএনও খোদাদাদ হোসেন বদলি হয়ে যান। পরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আলাউদ্দিন যোগ দেন।

যোগদানের পর তিনি বরাদ্দের ৩০ মেট্রিকটন চাল বন্যা ও নদী ভাঙন কবলিত নয়টি ইউনিয়নের মধ্যে পুনর্বণ্টন করেন। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণ শুরু হয়।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখম ওয়াজিদুল কবির রাশেদ বলেন, আজ (বুধবার) সকাল থেকে বরাদ্দ পাওয়া তিন মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ছয় মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। গত সোমবার তা বিতরণ করা হয়েছে।

কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদৎ হোসেন জানান, তাদের ইউনিয়নে তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শিগ্‌গিরই তা বিতরণ করা হবে।

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরাদ্দের চাল বিতরণ করা হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের নদী ভাঙন ও বন্যাকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুই-তিন দিন ধরে বিতরণ চলছে। আরও এক-দুই দিন বিতরণ কার্যক্রম চলবে।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)