সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ধানক্ষেতে ইঁদুরের হানা, ঘুম হারাম কৃষকের

লক্ষ্মীপুরে কৃষকদের রাতের ঘুম হারাম করেছে গেছো ইঁদুর। আমনক্ষেতে হানা দিচ্ছে এসব ইঁদুর। ক্ষেতের অপরিপক্ক (কাঁচা) ধানগাছ কেটে ফেলছে। এতে গাছ মরে হলদে হয়ে যাচ্ছে। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

লক্ষ্মীপুরে কৃষকদের রাতের ঘুম হারাম করেছে গেছো ইঁদুর। আমনক্ষেতে হানা দিচ্ছে এসব ইঁদুর। ক্ষেতের অপরিপক্ক (কাঁচা) ধানগাছ কেটে ফেলছে। এতে গাছ মরে হলদে হয়ে যাচ্ছে। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, চলতি মৌসুমে এ ইঁদুরের উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিষটোপ ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেও কৃষকরা প্রতিকার পাচ্ছেন না।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় চলতি মৌসুমে ৮৩ হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এরমধ্যে রায়পুর, কমলনগর ও রামগতির কিছু ক্ষেতে গেছো ইঁদুর আক্রমণ করছে। তবে রায়পুরে এদের উপদ্রব বেশি। এ প্রাণী নদী-খালের পানিতে সাঁতার কেটে আসে। বাগান ও মাঠের মধ্যে বাসা বেঁধে থাকায় এটি সহজে নির্মূল করা সম্ভব হচ্ছে না। গত মৌসুমে মোট আমন উৎপাদনের ৪-৫ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল ইঁদুরের কারণে।

রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন জানান, প্রতিটি ক্ষেতেই বিড়াল, খরখোশ আকৃতির ইঁদুর হানা দিচ্ছে। এর যন্ত্রণা ৭০ শতাংশ কৃষক ভোগ করছেন। রোগ দেখা দিলে ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এর কোনো প্রতিকার নেই।

সদরের ভবানীগঞ্জ, রায়পুরের চরকাচিয়া, চরবংশী ও কমলনগরের চরলরেঞ্চের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কমবেশি প্রতিটি ক্ষেতেই ধানগাছ বড় আকৃতির ইঁদুর কেটে ফেলছে। রাতে এসব ইঁদুর হানা দিচ্ছে। ইঁদুরগুলো দেখতে বিড়ালের মতো। এটি 'গাইচ্ছা-কট' ইঁদুর বলে স্থানীয়ভাবে পরিচিত।

ভবানীগঞ্জে চরউভূতি গ্রামের কৃষক নুর মোহাম্মদ। তিনি জানান, তার ৬৪ শতকের প্রায় চার শতক জমির ধান সর্বনাশ করেছে ইঁদুর।

চর কালকিনির গ্রামের কৃষক রহমান মিঝি বলেন, 'নদীপাড়ের সব জমিতে বিড়াল আকৃতির কট ইঁদুরের আক্রমণ শুরু হয়েছে। ইঁদুর তাড়াতে রাতে ক্ষেতের পাশে পুরোনো টায়ার পোড়াই, পটকা বাজাই, বিষ টোপ ব্যবহার করছি। কিন্তু কাজ হচ্ছে না।'

রামগতির চর বাদাম এলাকার কৃষক বিজয় কৃষ্ণদাস জানান, তার ৫০ শতক ধানক্ষেতে বিড়াল আকৃতির ইঁদুরের আক্রমণে চার শতক ধান নষ্ট হয়ে গেছে।

কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়ন পরিষদের মেম্বার ইসমাইল হোসেন বলেন, 'আমি সাড়ে চার একর জমিতে আমন ধানের চাষ করেছি। এখন ক্ষেতে ব্যাপকভাবে ইঁদুরের আক্রমণ ঘটেছে। ধানে থোড় (ফুল) আসার আগেই ইঁদুর অন্তত ১০ শতক জমির ধান পুরোপুরি কেটে ফেলেছে।'

বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নোয়াখালী অঞ্চলের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউদ্দিন চৌধুরী জানান, বিশেষ প্রকৃতির গেছো ইঁদুর পানিতে সাঁতার কাটতে পারে। এটি খুবই বেপরোয়া। একেকটির ওজন ৬০০-৭০০ গ্রাম। এর উৎস খুঁজে বের করতে না পারলে কৃষকের ক্ষতি বাড়বে।

এ কৃষিগবেষক আরও বলেন, আগে ফসলের মাঠে পেঁচা, সাপ, গুইসাপ, বেজি, শিয়ালসহ বিভিন্ন প্রাণীর বিচরণ ছিল। তারা ইঁদুর ধরে খেতো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ইঁদুর সমস্যরোধে ওই প্রাণীগুলোর প্রয়োজন। কিন্তু এখন তা বিলুপ্ত হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, বিভিন্ন স্থানে ধানক্ষেতে গেছো ইঁদুর আক্রমণ করার খবর পাচ্ছি। ইঁদুর দমনে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন। তারা সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করছেন ।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)