সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পরিযায়ী পাখি সংরক্ষণে রাবি প্রশাসনের উদ্যোগ

পরিযায়ী পাখি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসে সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন আইন ও শাস্তির কথা উল্লেখ করা হয়।

পরিযায়ী পাখি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসে সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন আইন ও শাস্তির কথা উল্লেখ করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারিকেলবাড়িয়া ক্যাম্পাস পরিদর্শনকালে পাখি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, শীতের শুরুতে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের নদ-নদী, খাল-বিল, হ্রদ, হাওড়-বাওড়, ঝিল ও জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। এসব পাখিরা আসে নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য। আমরা যদি সেই আশ্রয়টুকু ও নিরাপদে থাকতে না দেই তাহলে মানুষ হিসেবে আমাদের আদর্শ পালন করা হলো না। কীটপতঙ্গ খেয়ে পরিযায়ী পাখিরা যেমন জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে, তেমনি ফুল-শস্যের পরাগায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিভিন্ন আইন করেছেন। তাই সবার উচিত এ পরিযায়ী পাখি সংরক্ষণে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান ও ড. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)