সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেষে হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরিবেশ

রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্পদংশন সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহীর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।

সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি, সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার (রেসকিউ), হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

বিষধর সাপ চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার); ছবিটি ভারতের পুনেতে তোলা, এই কর্মশালার নয়। ছবি: Abhinav Chawla / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
বিষধর সাপ চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার); ছবিটি ভারতের পুনেতে তোলা, এই কর্মশালার নয়। ছবি: Abhinav Chawla / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ সহায়ক হিসেবে তাদের হাতে তালগাছের চারাও তুলে দেওয়া হয়। এ ছাড়া হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।

কর্মশালা শেষে অতিথিদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়। ছবি: প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম
কর্মশালা শেষে অতিথিদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়। ছবি: প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম
বাংলাদেশে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা; ছবিটি এই কর্মসূচির নয়। ছবি: Smahmood / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
বাংলাদেশে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা; ছবিটি এই কর্মসূচির নয়। ছবি: Smahmood / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
বাংলাদেশের ফসলের মাঠে খেজুর ও তালগাছ; ছবিটি এই কর্মসূচির নয়। ছবি: Belayet2014 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
বাংলাদেশের ফসলের মাঠে খেজুর ও তালগাছ; ছবিটি এই কর্মসূচির নয়। ছবি: Belayet2014 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

প্রথম ছবি: রাজশাহীতে পদ্মা নদীতে সূর্যাস্ত। ছবি: Md Saiful Islam Khan (Aopu) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)। কর্মশালার ছবি: প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)