সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

গাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর

অ্যাসাইনমেন্ট নম্বরের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নম্বর হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্ট নম্বর।

অ্যাসাইনমেন্ট নম্বরের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নম্বর হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্ট নম্বর।

বিভাগটির 'ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল' কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে এ ভিন্নধর্মী নির্দেশনা দিয়েছেন কোর্সটির শিক্ষিকা ও বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতার।

কোর্সের অ্যাসাইনমেন্ট নম্বর পেতে আগামী ঈদুল আজহার মধ্যে একটি করে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের। নিজের লাগানো গাছের ছবি তুলে পাঠালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর।

এ বিষয়ে ড. শারমীন আখতার বলেন, কোর্সের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী সুমনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনে বর্তমানে সারাদেশে যে তাপদাহ চলছে, তা প্রতিরোধে আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। এমন অবস্থায় ম্যাম ক্লাস পারফরম্যান্সের জন্য নির্ধারিত নম্বর পেতে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। ম্যামের নির্দেশনা শোনার পর আমরা আনন্দিত হয়েছি। কারণ আবহাওয়া ও জলবায়ুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের যে জরুরি প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে এই পদক্ষেপটি একটি সুন্দর সূচনা।

রায়হান আহমেদ/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)