সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মুক্ত আকাশে ডানা মেললো ১২০ টিয়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাঁচায় বন্দি ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় পাখি শিকারি রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাঁচায় বন্দি ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় পাখি শিকারি রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কামাত এলাকার রবিউল ইসলামের বসতবাড়িতে ১২০টি লালমাথা পাখি বন্দি রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান ও শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)