সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চট্টগ্রামে ১৩৮ প্রজাতির কচ্ছপ উদ্ধার

চট্টগ্রামে ১৩৮টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মহানগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ১১০টি এবং রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ২৮টি কচ্ছপ উদ্ধার করা হয়।

চট্টগ্রামে ১৩৮টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মহানগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ১১০টি এবং রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ২৮টি কচ্ছপ উদ্ধার করা হয়।

এসব কচ্ছপের বৈজ্ঞানিক নাম 'ইন্ডিয়ান রুফড টার্টল'। স্থানীয়ভাবে এসব কচ্ছপকে কাড়ি কাইট্টা বলে। কচ্ছপগুলো বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর সিডিউল-১ ভুক্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী।

তিনি জাগো নিউজকে বলেন, আইন অনুযায়ী এ প্রজাতির কচ্ছপ ধরা, সংরক্ষণ, বিক্রি কিংবা হস্তান্তর আইনগত অপরাধ। এগুলো বিপন্ন প্রজাতির প্রাণী। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টার এবং রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টারে অভিযান চালিয়ে ১৩৮টি কচ্ছপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটি দুটির লোকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানিয়েছে, অভিযান চালানো প্রতিষ্ঠান দুটির মধ্যে বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টারের স্বত্ত্বাধীকারী মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী রাসেল এবং পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান কমল।

অন্যদিকে রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টারের দুই পরিচালক মোহাম্মদ আলম এবং নাঈমুল আলম।

ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)