সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মুক্ত আকাশে ডানা মেললো শতাধিক সাদা বক

কক্সবাজারের উখিয়ায় ফাঁদ পেতে আটক করা শতাধিক সাদা বক মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে প্রশাসন। একইদিন পেকুয়ায় পৃথক অভিযানে ডজনাধিক অবৈধ স'মিল উচ্ছেদ করেছে প্রশাসন ও বনবিভাগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পৃথক সময়ে এসব অভিযান চালানো হয়।

কক্সবাজারের উখিয়ায় ফাঁদ পেতে আটক করা শতাধিক সাদা বক মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে প্রশাসন। একইদিন পেকুয়ায় পৃথক অভিযানে ডজনাধিক অবৈধ স'মিল উচ্ছেদ করেছে প্রশাসন ও বনবিভাগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পৃথক সময়ে এসব অভিযান চালানো হয়।

সূত্র জানায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ার বিলে অবৈধভাবে ফাঁদ পেতে বক শিকার করে পাখি শিকারি দল। প্রতিনিয়ত বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে জাল বসিয়ে ফাঁদ পেতে এসব পাখি শিকার করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করা হতো। শিকারের কাজে রোহিঙ্গাদের সহযোগিতাও নেন তারা। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বনবিভাগ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, প্রায় সময় উখিয়ার মাছকারিয়ার বিলে অবৈধভাবে পাখি শিকার করে দুষ্কৃতকারীরা। শীত মৌসুমে তাদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বনবিভাগ কর্তৃক উদ্ধার করা পাখিগুলো একইদিন বিকেলে উখিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে খোলা আকাশে অবমুক্ত করা হয়। শিকার কাজে জড়িতদের বিরুদ্ধে তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে রত্নাপালং এলাকায় অবৈধ স'মিল উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বনজ কাঠ জব্দসহ স'মিল উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলম জানান, বনের কাঠ চেরাই কার্যক্রম পরিচালনা করে আসছে একটি চক্র। তাদের স্থাপন করা অবৈধ স'মিল উচ্ছেদ পরবর্তী নিয়মিত বন মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে পেকুয়ায় অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। বৃহস্পতিবার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ ১০টি অবৈধ করাত কলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও করাত কলের মালামাল জব্দ করা হয়েছে। বিকল করে দেওয়া হয়েছে করাত কলের মেশিন। জব্দকৃত মালামাল ও কাঠ বনবিভাগ জব্দ করেছে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের নেতৃত্বে চলা অভিযানকালে করাত কলের মালিকগণ পালিয়ে যায়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, পেকুয়া বাজারে অবৈধ ১০টি করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়ে মালামাল ও কাঠ জব্দ করা হয়েছে। করাতকলের মালিকদের বার বার নোটিশ দেওয়ার পরও তারা লাইসেন্স করেননি। করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী করাতকল পরিচালনায় লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, একটি করাতকলেও লাইসেন্স পাওয়া যায়নি। কাঠ ও মালামাল জব্দ করে মেশিনগুলো বিকল করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)