সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খাবারের সন্ধানে লোকালয়ে বানর

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলছে সরকার নির্দেশিত লকডাউন। এ অবস্থায় অবরুদ্ধ সাধারণ মানুষ। অনিশ্চয়তার প্রতিটি দিন কষ্টকর হয় যখন খাদ্য সংকট দেখা দেয়। নিত্যপণ্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে জনমনে। এমন সময়ে ভালো নেই বন্য প্রাণীগুলোও।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলছে সরকার নির্দেশিত লকডাউন। এ অবস্থায় অবরুদ্ধ সাধারণ মানুষ। অনিশ্চয়তার প্রতিটি দিন কষ্টকর হয় যখন খাদ্য সংকট দেখা দেয়। নিত্যপণ্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে জনমনে। এমন সময়ে ভালো নেই বন্য প্রাণীগুলোও।

গাজীপুরের কালীগঞ্জে বানরের সংখ্যা একেবারেই শূণ্যের কোঠায়। যাও দু'একটা আছে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে। তার ওপর করোনকালীন সময়ে খাদ্য সংকটে পড়েছে প্রাণিগুলো।

খাদ্যের সন্ধানে মানুষের কাছাকাছি ঘেষার চেষ্টাও করছে। যদি কেউ খাদ্য দিয়ে সহায়তা করে এ আশায়।

কালীগঞ্জের পৌর এলাকার পুরাতন সাব রেজিস্ট্রি অফিসের কাছেই এ বানরটিকে দেখা যায়। বর্তমান হা-মীম গ্রুপের (সাবেক মসলিন কটন মিলস) রিফাত পোশাক কারখানার ভেতরে থাকলেও খাদ্যের সন্ধানে এখন এটি লোকালয়ে এসে হাজির হচ্ছে।

দেখেই বুঝা যায় শরীর অনেকটাই ভেঙে পড়েছে। আর তাই স্থানীয় লোকজনও সাধ্যমতো খাদ্য দিয়ে প্রাণীটির জীবন বাঁচানোর চেষ্টা করছে।

মসলিস কটস মিলস উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বানরটি একা বসে আসে আছে। প্রতিবেদককে দেখে দৌড়ে কিছুটা সামনে চলে এসেছে খাবার পাওয়ার আশায়। একটি বনরুটি দেয়া হয় এটিকে। বনরুটিটি পেয়ে চলে যায় বানরটি।

ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের এলাকার মো. নুরুল ইসলাম (৩৬) বলেন, বানরটি কোথা থেকে এসেছে তা জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে হা-মীম গ্রুপের পোশাক কারখানার ভেতরেই আছে। লকডাউনে সব বন্ধ থাকায় এটি খাদ্য সংকটে পড়েছে। এখন আমাদের বাড়ি যেহেতু ফ্যাক্টরি লাগোয়া তাই ওয়াল টপকে খাবারের উদ্দেশ্যে চলে আসে।

তিনি আর বলেন, আমরা এটিকে বাদাম, কলা দেই খেতে। এতে প্রাণীটি যেমন ভালো থাকে, সন্তানরাও বানর দেখে আনন্দ উপভোগ করে।

একই এলাকার দোকানি মো. খাজা মিয়া (৪০) বলেন, হঠাৎ করেই কয়েকদিন ধরে বানরটি ফ্যাক্টরির ওয়াল টপকে দোকানের কাছে এসে বসে থাকে। যখন কোনো ক্রেতা আসে তার ফেলে দেয়া অতিরিক্ত খাবার এটি নিয়ে যায়।

তিনি আরো বলেন, অনেকে ইচ্ছে করেও খাবার দিয়ে যায়। আর মানুষও এ বানরটিকে আদর করে কাছে রাখার চেষ্টা করে।

উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিস কটস মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস বলেন, মাঝে মাঝে বানরটি স্কুলের দোতলার বারান্দায় চলে আসে। চেষ্টা করি কিছু খাবার দিতে। খাবার শেষ করে আবার চলে যায়। কয়েকদিন পরে আবার আসে।

তবে এটি কারো কোনো ক্ষতি করে না বলেও জানান তিনি।

আব্দুর রহমান আরমান/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)