সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বিল পাড়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। দীর্ঘ এক যুগ পর আয়োজিত এ খেলায় ভিড় জমে হাজারো দর্শকের। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সাপুড়েদের বিষধর সাপ নিয়ে চমকপ্রদ প্রদর্শনী।

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বিল পাড়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। দীর্ঘ এক যুগ পর আয়োজিত এ খেলায় ভিড় জমে হাজারো দর্শকের। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সাপুড়েদের বিষধর সাপ নিয়ে চমকপ্রদ প্রদর্শনী।

বীণ, বাঁশি আর বাদ্যের তালে তালে কাঠের বাকস ও মাটির হাঁড়ি থেকে বেরিয়ে আসে বিষধর গোখরা ও অন্যান্য সাপ। ফণা তুলে দাঁড়িয়ে থাকা সাপের সঙ্গে নানা কসরত দেখিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন সাপুড়ে দল। ১১টি দলের শতাধিক সাপ নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন জেলা থেকে আগত ১৫ সাপুড়ে।

এ সময় দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলা ঘিরে ছোট-বড়, নারী-পুরুষ সবাই মেতে ওঠেন। খেলাকে কেন্দ্র করে তৈরি হয় এক উৎসবের আমেজ।

ঝিনাইদহ থেকে আসা সাপুড়ে সবুজ বলেন, 'এটা বাপ-দাদার ঐতিহ্য। ছোটবেলা থেকেই শিখে আসছি। এ খেলার মাধ্যমেই জীবিকা নির্বাহ করি। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে এ ঐতিহ্য টিকে থাকবে। একই সঙ্গে মানুষকে পরামর্শ দিচ্ছি— সাপে কাটা রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে।'

শৈলকুপার সাপুড়ে সোহেল বলেন, 'বাপ-দাদারাও এ খেলা দেখাতেন। তাদের কাছে শিখে মানুষের মনোরঞ্জন করছি। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সমস্যায় পড়ছি।'

আয়োজকদের পক্ষ থেকে শাহারিয়া ইমন রুবেল জানান, 'গ্রামের মানুষকে একত্রিত করে প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতেই এ আয়োজন। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মও যেন এসব খেলা দেখতে পারে।'

দর্শকরা জানান, ঝাপান খেলা কেবল বিনোদন নয় বরং গ্রামীণ ঐতিহ্যের অংশ। তবে সাপুড়েরা যেমন মানুষকে আনন্দ দিচ্ছেন, তেমনি সচেতনতার বার্তাও দিচ্ছেন।

আল-মামুন সাগর/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)