সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দুই ভবনের মাঝে আটকে ছিল বিড়ালের বাচ্চা, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

বরগুনায় দুই ভবনের মধ্যে আটকে থাকা মৃতপ্রায় দুটি বিড়ালের বাচ্চা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাচ্চা দুটি বরগুনা পৌরশহরের কলেজ রোড এলাকায় বায়ান মঞ্জিল এবং পাশের একটি ভবনের দোতলার মধ্যে তিন ইঞ্চি জায়গায় দুদিন ধরে আটকে ছিল।

বরগুনায় দুই ভবনের মধ্যে আটকে থাকা মৃতপ্রায় দুটি বিড়ালের বাচ্চা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাচ্চা দুটি বরগুনা পৌরশহরের কলেজ রোড এলাকায় বায়ান মঞ্জিল এবং পাশের একটি ভবনের দোতলার মধ্যে তিন ইঞ্চি জায়গায় দুদিন ধরে আটকে ছিল।

রোববার ( ৯ এপ্রিল) সকালে বরগুনা-১ আসনের সংসদ সদস্যের ছেলে অ্যাডভোকেট সুনাম দেবনাথ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাচ্চা দুটি জীবিত উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে বাচ্চা দুটি আটকে ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বায়ান মঞ্জিল নামের ওই ভবনের মালিক ফজলুর রহমান মোস্তফার পরিবার দোতলার একটি রুমের দেওয়ালের মধ্য থেকে বিড়ালের বাচ্চার ডাকাডাকির শব্দ শুনতে পান। প্রথমে তেমন গুরুত্ব দেননি। একদিন অতিবাহিত হলেও বাচ্চা দুটির ডাকাডাকির শব্দ শুনে আটকে পড়ার বিষয়টি নিশ্চিত হয় তারা। তারা বরগুনার পেট লাভার্স নামের একটি সংগঠনকে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ওই রুমের দেওয়াল কেটে বাচ্চা দুটি উদ্ধার করেন।

ঘটনাস্থলে উপস্থিত সাগর কর্মকার নামের একজন জগো নিউজকে বলেন, 'এটি একটি মানবিক কাজ। যারা এ কাজে অংশ নিয়েছেন এবং যারা সহযোগিতা করেছেন সবাই প্রশংসার দাবিদার।'

অ্যাডভোকেট সুনাম দেবনাথ জাগো নিউজকে বলেন, 'সকালে ফেসবুক পোস্ট দেখে ঘটনাস্থলে এসে দেখি দুই ভবনের মাঝখানে মাত্র তিন ইঞ্চির মতো জায়গা ফাঁকা রয়েছে। সাধারণ মানুষের পক্ষে সেখান থেকে কোনোভাবেই বাচ্চা দুটি উদ্ধার করা সম্ভব নয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।'

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের টিম লিডার রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ড্রিল মেশিন দিয়ে ঘরের দেওয়াল কেটে বিড়ালের বাচ্চা দুটি জীবিত উদ্ধার করা হয়েছে। দেওয়াল কাটতে বাড়ির মালিকের কোনো বাধা না থাকায় উদ্ধারকাজ অনেক সহজ এবং দ্রুত হয়েছে বলে জানান তিনি।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)