সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

'আধুনিক ও পরিবেশবান্ধব' পোশাক হতে পারে খাদি

আধুনিকতা আর ঐতিহ্যের মিশেলে বাংলাদেশে খাদি কাপড়ের পোশাকের একটি প্রদর্শনী হয়ে গেল ঢাকাতে ।

আধুনিকতা আর ঐতিহ্যের মিশেলে বাংলাদেশে খাদি কাপড়ের পোশাকের একটি প্রদর্শনী হয়ে গেল ঢাকাতে ।

চিরায়ত বাংলার খাদি কাপড়কে অবলুপ্তির হাত থেকে ফিরিয়ে আনতেই এমন প্রদর্শনীর আয়োজন ।

এফ ডি সি বির প্রেসিডেন্ট মাহিন খান জানালেন, নতুন আঙ্গিকে খাদিকে জনপ্রিয় করে তোলাই তাদের আয়োজনের উদ্দেশ্য ।

নতুন প্রজন্মের কাছে খাদি এখনও খুব বেশি পরিচিত নয় । তবে খাদির রয়েছে নিজস্ব সৌন্দর্য ও বিশেষ স্টাইল ।

এ প্রজন্মের ফ্যাশনে খাদি কতটা জনপ্রিয় হতে পারে - তা জানালেন বাংলাদেশি ডিজাইনার শাহরুখ আমিন

হাতে কাটা সুতা থেকে তাঁতে বুনে প্রস্তুত করা হয় খদ্দর । প্রচলিত বিভিন্ন তাঁতে-বোনা কাপড়ের সাথে এখানেই এর বড় পার্থক্য ।

বর্তমান সময়ে মেশিনে তৈরি সুতার কাপড়ের ভিড়ে তাই খাদি এক রকম বিলুপ্তির মুখেই পড়েছিল । বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাশন ডিজাইনাররা মনে করছেন, পরিবেশবান্ধব এ ধরনের পোশাক কে জনপ্রিয় করার সময় এসেছে।

এই ফ্যাশন শো তে বাংলাদেশ, ভুটান, ভারত , নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মোট ২৬ জন ডিজাইনার অংশ নিয়েছিলেন।

ভুটানের ফ্যাশন ডিজাইনার চিম্মি চদেন বললেন, তিনি মনে করেন খাদির অনেক সম্ভাবনা আছে । খাদির প্রতি ফ্যাশন সচেতন দর্শকদের আগ্রহের মাঝেই মুলত খাদির সম্ভাবনা লুকিয়ে রয়েছে

দর্শক এবং আয়োজকদের বিশ্বাস একটি পরিবেশ বান্ধব এবং সচেতন ফ্যাশন শিল্প গড়ে তুলতে খাদি বিশেষ ভূমিকা রাখতে পারে ।

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)