সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চিনির বিকল্প স্টিভিয়া চাষে সফল জীবনকৃষ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জে চিনির চাহিদা পূরণে এবার পরীক্ষামূলকভাবে স্টিভিয়া চাষ করছেন জীবনকৃষ্ণ রায়। দিন দিন চিনির চাহিদা বাড়ছে। তাই কৃষকেরা চিনির পরিবর্তে বিকল্প কিছু চাষাবাদ শুরু করেছেন। এই গাছ দেখতে অনেকেই তার বাড়িতে ছুটে আসেন।

লালমনিরহাটের কালীগঞ্জে চিনির চাহিদা পূরণে এবার পরীক্ষামূলকভাবে স্টিভিয়া চাষ করছেন জীবনকৃষ্ণ রায়। দিন দিন চিনির চাহিদা বাড়ছে। তাই কৃষকেরা চিনির পরিবর্তে বিকল্প কিছু চাষাবাদ শুরু করেছেন। এই গাছ দেখতে অনেকেই তার বাড়িতে ছুটে আসেন।

জীবনকৃষ্ণ রায় (৩৮) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট এলাকার ভূপেন্দ্রনাথ রায়ের ছেলে। তিনি আদিতমারী উপজেলা প্রকৌশলীর দপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। সরকারি চাকরির ফাঁকে নিজ বাড়িতে স্টিভিয়া বাগান তৈরি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেক দেশে চিনির বিকল্প হিসেবে স্টিভিয়া চাষাবাদ হচ্ছে। প্রতি কেজি স্টিভিয়ার পাউডার ৩০-৩৫ কেজি চিনির কাজ করবে। ডায়াবেটিস রোগীদের সমস্যা বাড়ায় চিনি। কিন্তু এতে তেমন কোনো সমস্যা নেই। পরীক্ষামূলক ভাবে স্টিভিয়া চাষ করে সফল হয়েছেন উপসহকারী প্রকৌশলী জীবনকৃষ্ণ রায়। মাত্র ১৭টি স্টিভিয়া চারা থেকে প্রকল্প শুরুর ৮ মাসেই শতাধিক চারা হয়েছে বাগানে। এখন পরিকল্পনা বাণিজ্যিক ভাবে চাষের।

জীবনকৃষ্ণ বলেন, 'একটি প্রশিক্ষণে গিয়ে স্টিভিয়া সম্পর্কে আলোচনা শুনি। তখন বাড়িতে স্টিভিয়ার গাছ লাগানোর পরিকল্পনা করি। এরপর ইউটিউব দেখে অনলাইনে অর্ডার করে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন থেকে ১৭টি চারা সংগ্রহ করে রোপণ করি। মাত্র ৮ মাসের ব্যবধানে বাগানে ২০০ চারা হয়েছে।'

তিনি বলেন, 'বাগানে উৎপাদিত স্টিভিয়ার গুঁড়া রংপুর ডায়াবেটিস সমিতিতে রোগীদের জন্য পাঠানো হয়। রোগীরা এর চা পান করে ডায়াবেটিস পরীক্ষা করে সফল হয়েছেন। আগামীতে ১ একর জমিতে স্টিভিয়া চাষ করার উদ্যোগ নিয়েছি।'

সরেজমিনে জানা যায়, স্থানীয়রা অনেকেই স্টিভিয়া দেখতে আসেন, বাগান থেকে চারা সংগ্রহ করেন। গত ২ দিনের অতি বৃষ্টির কারণে অনেক চারা মরে গেছে। অনেকে স্টিভিয়ার পাতা মুখে চিবিয়ে মিষ্টির স্বাদ নিচ্ছেন। অনেকেই দু'একটি গাছ বাড়িতে লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন।

স্থানীয় শাহ আলী বলেন, 'স্টিভিয়ার পাতা চিনির চেয়েও মিষ্টি শুনে জীবনকৃষ্ণ দাদার বাগানে এসেছি দেখতে। সত্যিই চিনির বিকল্প এটি। আমি খেয়ে দেখে একটি চারা সংগ্রহ করেছি বাড়িতে লাগানোর জন্য।'

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আব্দুল কাদির গণি বলেন, 'স্টিভিয়ার পাতায় মিষ্টি স্বাদ মিললেও তা ডায়াবেটিস রোগির জন্য সেবনযোগ্য।'

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফীন বলেন, 'স্টিভিয়া চিনির বিকল্প ফসল। লালমনিরহাটে একজন চাষ করেছেন বলে জেনেছি। আমরা জেলার কৃষকদের স্টিভিয়া চাষাবাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এর চাষাবাদ বাড়লে চিনির ঘাটতি পূরণে বেশ সহায়ক হবে।'

রবিউল হাসান/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)