সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পাখিপ্রেমীদের স্বীকৃতি দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে 'পাখি মেলা ২০২২'। পাখিপ্রেমীদের স্বীকৃতিস্বরূপ মেলায় পাখি সংরক্ষণ ও গবেষণায় অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেবে আয়োজক কর্তৃপক্ষ। এজন্য পাখি সম্পর্কিত তথ্য-চিত্র, সংবাদ ও প্রবন্ধ আহ্বান

পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে 'পাখি মেলা ২০২২'। পাখিপ্রেমীদের স্বীকৃতিস্বরূপ মেলায় পাখি সংরক্ষণ ও গবেষণায় অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেবে আয়োজক কর্তৃপক্ষ। এজন্য পাখি সম্পর্কিত তথ্য-চিত্র, সংবাদ ও প্রবন্ধ আহ্বান করেছে মেলা আয়োজকরা।

পাখি মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পাখির নতুন প্রজাতি, বিপন্ন বা বিরল প্রজাতির পাখির সন্ধান, পাখির উপর যে কোনো চমকপ্রদ পর্যবেক্ষণ পর্যালোচনা করে তিনজনকে 'বিগ বার্ড বাংলাদেশ' অ্যাওয়ার্ড ও গত দুই বছরে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় পাখি তথা জীববৈচিত্র্য সম্পর্কিত সংবাদ পর্যালোচনা করে তিনজনকে 'কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড'দেওয়া হবে।

এছাড়াও গত দুই বছরে পাখির উপর সাইন্টিফিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে একজনকে 'সাইন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড' ও মেলায় পত্র-পত্রিকা, প্রকাশনা, ছবি ইত্যাদি দ্বারা স্টল সাজিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শনীর উপর পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগ বার্ড অ্যাওয়ার্ডের জন্য পর্যবেক্ষণের স্বপক্ষে ছবি, ভিডিও বা যেকোনো তথ্যপ্রমাণ 'বিগ বার্ড বাংলাদেশ' এর ফেসবুক গ্রুপ অথবা মেলার আহ্বায়ক বরাবর পাঠাতে হবে। এছাড়াও কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও সাইন্টিফিক পাবলিকেশন অ্যাওয়াডের জন্য প্রকাশিত সংবাদ বা সংবাদের লিঙ্ক ও প্রকাশিত প্রবন্ধ [email protected] এ পাঠাতে হবে। তথ্য-চিত্র পাঠানো ও যোগাযোগের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

এ ব্যাপারে অধ্যাপক মো. কামরুল হাসান জাগো নিউজকে বলেন, 'করোনার কারণে গত বছর পাখি মেলা হয়নি। এবছর যথারীতি মেলা বসবে। মেলার অন্যতম একটি অনুসঙ্গ অ্যাওয়ার্ড প্রদান। আমরা সঠিক যাচাই-বাচাইয়ের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে অ্যাওয়ার্ড দিতে চাই।'

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা, পাখি বিষয়ক কুইজ, অডিও-ভিডিও মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা প্রভৃতি থাকবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)