সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঢাকায় ঘরের বাতাসও সমান দূষিত

পাঁচ দিন ধরে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা। ভারতের দিল্লি বা মঙ্গোলিয়ার উলানবাটোর, কোনোটি ঢাকাকে ওই স্থান থেকে টলাতে পারেনি। বিশ্বের বায়ুর মান পর

পাঁচ দিন ধরে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা। ভারতের দিল্লি বা মঙ্গোলিয়ার উলানবাটোর, কোনোটি ঢাকাকে ওই স্থান থেকে টলাতে পারেনি। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে। তবে সংস্থাটি বায়ুর মান পরিমাপ করে মূলত ঘরের বাইরে থেকে। ফলে ঘরের ভেতরের বাতাস কেমন, সে সম্পর্কে ওই পর্যবেক্ষণ থেকে কোনো তথ্য পাওয়া যায় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম রাজধানীর ঘরের ভেতরের বায়ুর মান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় ঘরের ভেতরে ও বাইরের বায়ুর মান প্রায় সমান দূষিত হয়ে পড়েছে।

অধ্যাপক সালাম গত জানুয়ারি মাসের ১৪, ১৯, ২৩ ও ২৮ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঘরের বাইরে ও ভেতরে বায়ুর মান কেমন ছিল তার পর্যবেক্ষণ নিয়েছেন। সেখানে দেখা গেছে, দুদিন ঘরের ভেতরের বায়ুর মান বাইরের চেয়ে খারাপ ছিল। আর বাকি দুদিন বাইরের বায়ু বেশি খারাপ ছিল। ঘরের ভেতরে ও বাইরে বায়ুর মানের পার্থক্য ১০ থেকে ১২ শতাংশ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় বেরিয়ে এসেছে।

অন্যদিকে গত ২৮ জানুয়ারি ঘরের ভেতরে বায়ুদূষণ নিয়ে যুক্তরাষ্ট্রের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান ও রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক চাইল্ড হেলথ নামের দুটি সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়েছে, ঘরের ভেতরের বায়ুদূষণের কারণে বিশ্বের যে দেশগুলোর শিশুরা সবচেয়ে বেশি বিপদে আছে, তার মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য। বাংলাদেশের বেশির ভাগ গ্রামীণ পরিবারে নারীরা গোবর, কাঠ, পাটকাঠি ও খড় পুড়িয়ে রান্না করেন। ওই পোড়ানো থেকে ঘরের ভেতরের বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।

অধ্যাপক আবদুস সালামের পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় ঘরের ভেতরে ও বাইরের বায়ুর মান প্রায় সমান দূষিত হয়ে পড়েছে।

‘দ্য ইনসাইড স্টোরি: হেলথ ইফেক্ট অবইনডোর এয়ার কোয়ালিটি অন চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গ্রামাঞ্চলের ঘরের ভেতরে দূষিত বায়ুর কারণে জন্মের এক সপ্তাহের মধ্যে অনেক শিশু মারা যায়। অধিকাংশ শিশু কম ওজন (২ দশমিক ৫ কেজির কম) নিয়ে জন্ম নেয়। যারা বেঁচে থাকে তাদের মানসিক ও শারীরিক বৃদ্ধি কম হয়, দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হয় তারা।

ঘরের বাইরে ও ভেতরে বায়ুর মান একই রকমের খারাপ হওয়ার কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, দেশের গ্রামাঞ্চলে ঘরের ভেতরে মূলত রান্নাঘরে বায়ু অন্য এলাকাগুলোর চেয়ে দূষিত থাকে। কারণ, সেখানে জৈব জ্বালানি পুড়িয়ে রান্না করা হয়। কিন্তু শহরে ঘরের মধ্যে দূষিত বায়ু মূলত বাইরে থেকে আসছে। বাইরে বাতাস চলাচল ও আবহাওয়াগত কারণে অনেক সময় বায়ুর মান ঘরের ভেতরের চেয়ে ভালো থাকে। কারণ, ঘরের মধ্যে দূষিত বায়ু একবার প্রবেশ করলে তা আর বের হতে পারে না। এ ধরনের দূষণের হাত থেকে শিশু ও বৃদ্ধদের রক্ষা করতে হলে তাদের চলাফেরা বাড়ানো উচিত। কারণ, যে কেউ স্থির হয়ে থাকলে, সে দূষণের শিকার বেশি হবে।

এর আগে ২০১৮ সালে অধ্যাপক সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পক্ষ থেকে রাজধানীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বায়ুদূষণের মাত্রা পরিমাপ করেন। সেখানে শ্রেণিকক্ষ ও মাঠের বায়ুতে সূক্ষ্ম বস্তুকণা (পিএম ওয়ান, পিএম টু পয়েন্ট ফাইভ ও পিএম টেন) ও উদ্বায়ী জৈব যৌগ উপাদান পরিমাপ করে দেখা গেছে, মানবদেহের জন্য ক্ষতিকারক এসব উপাদান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম বস্তুকণা শিশুদের স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব ফেলছে। বায়ুদূষণের কারণে শিশুদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বিঘ্নিত হওয়ার পাশাপাশি নানা জটিলতা খুঁজে পেয়েছিলেন তাঁরা।

এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বায়ুদূষণের সব ধরনের উৎস বন্ধ করা শুরু করেছি। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার পাশাপাশি নির্মাণকাজের ধুলা নিয়ন্ত্রণেরও উদ্যোগ নিয়েছি। এ ছাড়া দেশের বায়ুদূষণ বিশেষজ্ঞদের নিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে সভা করেছি। তাদের মতামতের ভিত্তিতে আরও দূষণবিরোধী কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছি।’

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০১৪ সালে নিয়মিতভাবে বিশ্বের প্রায় সব দেশের ঘরের ভেতরের (ইনডোর) বায়ুর মান নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হয়। ২০১৯ সালের নভেম্বরে সংস্থা থেকে প্রকাশ করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গ্রামাঞ্চলে ঘরের ভেতরের বায়ুর মান শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সংস্থাটির হিসাবে, ২০১৭ সালে বাংলাদেশের ৭০ হাজার ৩৪৫ জন ঘরের ভেতরের বায়ুদূষণের কারণে মারা গেছে। এদের বেশির ভাগই নবজাতক, যারা জন্মের এক সপ্তাহের মধ্যে মারা গেছে।

প্রথম আলোসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)