সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে হাদিয়ার রহমান খান (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে হাদিয়ার রহমান খান (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাদিয়ার রহমান খান উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত সমশের খানের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খান নামে ওই ব্যক্তি স্থানীয় চাকুলিয়া জামে মসজিদে ইমামতির পাশাপাশি কৃষি জমিতে চাষাবাদের কাজ করতেন। সোমবার বিকেলে তিনি নিজের জমিতে কলাই রোপণ করতে যান। কলাই রোপণের সময় এক পর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

এরপরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, হাদিয়ার রহমান খান নামে এক সাপে কাটা ব্যক্তিকে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়, তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হাফিজুল নিলু/এমআরএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)