সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপ মেরে ব্যাগে ভরে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

ফেনীর পরশুরামে বিষধর গোখরা সাপের দংশনের শিকার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পাশাপাশি সাপটিকে পিটিয়ে মেরে ব্যাগে ভরে নিয়ে গেছেন স্বামী।

ফেনীর পরশুরামে বিষধর গোখরা সাপের দংশনের শিকার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পাশাপাশি সাপটিকে পিটিয়ে মেরে ব্যাগে ভরে নিয়ে গেছেন স্বামী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত ছকিনা বেগম (৭০) নামের ওই বৃদ্ধাকে বর্তমানে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

​স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে গৃহস্থালি কাজ করার সময় কালো রঙের বিষধর গোখরা সাপ ছকিনা বেগমকে দংশন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্ত্রী আক্রান্ত হওয়ার বিষয়টি টের পেয়ে স্বামী জাফর আহমদ সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে স্ত্রীর চিকিৎসার সুবিধার্থে এবং সাপের ধরণ নিশ্চিত করতে মৃত সাপটি ব্যাগে পুরে স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। জরুরি বিভাগে ব্যাগ থেকে মৃত সাপ বের করে দেখালে চিকিৎসকরা নিশ্চিত হন যে সেটি একটি অত্যন্ত বিষধর গোখরা।

এ প্রসঙ্গে জাফর আহমদ বলেন, স্ত্রী ছকিনা বেগম ঘরের বাইরে কাজ করছিলেন। এ সময় আমি মোবাইলে কথা বলছিলাম। হঠাৎ একটি কালো রঙের সাপ ছকিনাকে দংশন করে দ্রুত সরে যায়। পরে সাপটিকে পিটিয়ে মেরে ব্যাগে ভরে নিয়েছি। একপর্যায়ে স্ত্রীকে পরশুরাম হাসপাতালে নেওয়ার সময় সাপটিও সঙ্গে নিয়ে আসি।

​পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষক্রিয়ার স্পষ্ট কোনো লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগসহ প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হবে।

​আবদুল্লাহ আল-মামুন/ এএইচ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)