সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বর্ষাকালে বাড়িতে সাপের উপদ্রব ঠেকাবেন যেভাবে

বর্ষাকাল মানেই বৃষ্টির ধারা, জমে থাকা পানি, আর কিছুটা বিপদের আশঙ্কা। বিশেষ করে বাড়ির আশেপাশে পানি জমে থাকলে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার ভয় থাকে।

বর্ষাকাল মানেই বৃষ্টির ধারা, জমে থাকা পানি, আর কিছুটা বিপদের আশঙ্কা। বিশেষ করে বাড়ির আশেপাশে পানি জমে থাকলে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার ভয় থাকে।

প্রতি বছর বর্ষার সময় দেশের বিভিন্ন অঞ্চলে বসতবাড়িতে সাপ ঢোকার ঘটনা বেড়ে যায়। বিশেষত দক্ষিণাঞ্চল, চরাঞ্চল, নিচু এলাকা ও বনভূমি সংলগ্ন গ্রামগুলোতে এটি বেশি দেখা যায়।

সাধারণত সাপ আশ্রয় ও খাদ্যের সন্ধানে ঘরবাড়িতে আসে। বন্যা বা অতিবৃষ্টিতে যখন তাদের স্বাভাবিক বাসস্থান ডুবে যায়, তখন তারা মানুষের আশেপাশে আশ্রয় খোঁজে। অন্যদিকে, ইঁদুর বা ব্যাঙের মতো খাবারও যদি আপনার ঘরে থাকে, তবে সেটি সাপের আগমনের কারণ হতে পারে।

গর্ত, ঝোপঝাড়, ঘাস বা পচা পাতা জমে থাকতে দেবেন না। বিশেষ করে বাড়ির পেছনের দিকে ও রান্নাঘরের আশেপাশে নিয়মিত ঝাড়ু দিন।

সাপ সাধারণত এসব প্রাণীর সন্ধানে আসে। তাই খাবার ভালোভাবে ঢেকে রাখুন। বাসায় ইঁদুরের উপদ্রব থাকলে দেরি না করে ব্যবস্থা নিন।

সাপ খুব সহজেই সরু ফাটল দিয়ে ঢুকে যেতে পারে। দরজার নিচে রাবার সিল বা মোটা কাপড় গুঁজে দিন বর্ষাকালে।

টর্চ বা মোবাইলের আলো ব্যবহার করে হাঁটুন, যাতে পা ফেলার জায়গা দেখা যায়। বিশেষ করে খোলা টয়লেট, টিনশেড উঠোন বা খড়-কুটোর ওপর দিয়ে হাঁটবেন না।

নাফথালিন বা ফিনাইল বল বাড়ির কোণে ছড়িয়ে দিন। নিমতেল বা কেরোসিন গন্ধও অনেক সময় সাপকে দূরে রাখে। কিছু অঞ্চলে সরিষার তেল বা ছাই ছিটিয়ে রাখাও প্রচলিত।

>> সাপ দেখতে পেলে আতঙ্কিত হয়ে দৌড়াবেন না।

>> নিজে হাতে সাপ মারতে যাবেন না যদি আপনি প্রশিক্ষণপ্রাপ্ত না হন।

>> বর্ষার সময় শিশুদের একা বাইরে যেতে দেবেন না।

>> যদি সাপে কাটে যতটা সম্ভব রোগীকে স্থির রাখুন।

>> ঝাড়ফুঁক বা অপ্রমাণিত চিকিৎসায় সময় নষ্ট করবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

বর্ষায় বসতবাড়িতে সাপের বাসা খোঁজার প্রবণতা বেশি দেখা যায়। সাপের প্রজাতি অনুযায়ী তাদের আচরণ ভিন্ন হয়, তাই সতর্কতা সবার ক্ষেত্রেই প্রয়োজন। তাই ঘর নির্মাণ বা সংস্কারের সময় মেঝের নিচে বা দেয়ালে ফাঁকা স্থান রাখবেন না।

সূত্র: ইউএনবি

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)