Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

সারা বিশ্বে এখনও কতো সিংহ বেঁচে আছে: ৯টি তথ্য যা হয়তো আপনার জানা নেই

সিংহকে বলা হয় রাজকীয় বন্যপ্রাণী অর্থাৎ বনের রাজা। কিন্তু এই প্রাণীটিই এখন বিপন্ন প্রজাতির তালিকায়। এর দুটো প্রজাতি এখনও টিকে আছে- আফ্রিকান সিংহ ও এশীয় সিংহ।

বিবিসি বাংলা১১ জানুয়ারি ২০২০ · ১ মিনিটের পড়া

সিংহকে বলা হয় রাজকীয় বন্যপ্রাণী অর্থাৎ বনের রাজা। কিন্তু এই প্রাণীটিই এখন বিপন্ন প্রজাতির তালিকায়। এর দুটো প্রজাতি এখনও টিকে আছে- আফ্রিকান সিংহ ও এশীয় সিংহ।

মানুষের কাছে ক্যারিশম্যাটিক প্রাণী হিসেবে পরিচিত এই সিংহ যা অত্যন্ত তেজস্বী, ক্ষিপ্র এবং অসাধারণ সুন্দর।

একারণে বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনে অহরহই এই প্রাণীটির ব্যবহার চোখে পড়ে।

এখানে সিংহ সম্পর্কে ৯টি তথ্য তুলে ধরা হলো:

বিড়াল প্রজাতির যত প্রাণী আছে তার মধ্যে সিংহের গর্জনই সবচেয়ে বেশি জোরালো। এই গর্জন এতোই তীব্র যে এটি ১১৪ ডেসিবল হতে পারে এবং শোনা যেতে পারে পাঁচ মাইল দূর থেকেও।

সিংহের গর্জন এতো তীব্র হওয়ার পেছনে কারণ এই প্রাণীটির স্বরযন্ত্রের আকার। বেশিরভাগ প্রাণীর ভোকাল কর্ড সাধারণত ত্রিভুজাকৃতির। কিন্তু সিংহের ভোকাল কর্ড চতুর্ভুজ আকারের। এছাড়াও এটি চেপটা।

একারণে তারা বাতাসের উপর খুব সহজেই অনেক বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে।

এর অর্থ হলো অল্প চেষ্টাতেই শক্তিশালী গর্জন।

বন্যপ্রাণীর ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, বেঁচে থাকতে হলে একটি নারী সিংহের দিনে গড়ে পাঁচ কেজি এবং পুরুষ সিংহের সাত কেজি মাংসের দরকার হয়।

গবেষণায় আরো দেখা গেছে একদিনে এই প্রাণীটি যত মাংস ভক্ষণ করে তার পরিমাণ আট থেকে নয় কেজি।

ট্যাগ#সিংহ#বিশ্ব
বিবিসি বাংলাদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()