সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঘুম থেকে উঠে দেখেন বুকের ওপর বসে আছে ৮ ফুটের অজগর

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে বুকের ওপর ভারী কিছু অনুভব করছিলেন এক নারী। প্রথমে ভেবেছিলেন, হয়তো তার পোষা কুকুরই শুয়ে আছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্কে জমে যান। কারণ সেটি কুকুর নয়, বুকের ওপর বসে ছিল প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর।

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে বুকের ওপর ভারী কিছু অনুভব করছিলেন এক নারী। প্রথমে ভেবেছিলেন, হয়তো তার পোষা কুকুরই শুয়ে আছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্কে জমে যান। কারণ সেটি কুকুর নয়, বুকের ওপর বসে ছিল প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরে। র‌্যাচেল ব্লুর নামের ওই নারী জানান, গত সোমবার রাতে ঘুমের মধ্যে তিনি হঠাৎ পেট ও বুকের ওপর ভারী কিছু টের পান। কুকুর ভেবে হাত বাড়িয়ে স্পর্শ করতেই আঙুলের নিচে মসৃণ কিছু নড়াচড়া করে ওঠে। তখনই বুঝতে পারেন, তার ওপর বসে আছে একটি প্রায় ২ দশমিক ৫ মিটার (প্রায় আট ফুট) লম্বা অজগর।

ভয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকেন র‌্যাচেল ব্লুর। আলো জ্বালানোর পর স্বামী তাকে নড়াচড়া না করতে বলেন। 'ও বললো, নড়বে না। তোমার ওপর একটা বড় অজগর বসে আছে,' বলেন র‌্যাচেল।

আরও পড়ুন>>প্লেনের ভেতর সাপ, ২ ঘণ্টা দেরিতে ছাড়লো ফ্লাইটট্রাক উল্টে উড়ে গেলো কোটি কোটি মৌমাছি, সতর্কতা জারিশ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দুষলেন মন্ত্রীপাচার থেকে রক্ষা পাচ্ছে না পিঁপড়াও, উদ্বিগ্ন পরিবেশবাদীরাপশুপাখি কি ভূমিকম্প আগাম টের পায়?

প্রথমেই তিনি স্বামীকে কুকুরগুলো ঘর থেকে বের করে নিতে বলেন। তার কথায়, 'আমার ডালমেশিয়ান কুকুরটা যদি সাপটা দেখে ফেলতো, তাহলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতো।' এরপর নিজেকে শান্ত রেখে ধীরে ধীরে চাদরের নিচ থেকে পাশ ঘেঁষে সরে যান তিনি।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কোনো পেশাদার সাপ ধরার লোক না ডেকে নিজেই জানালা দিয়ে অজগরটিকে বাইরে বের করে দেন র‌্যাচেল। তার ধারণা, জানালার প্ল্যানটেশন শাটারের ফাঁক দিয়ে সাপটি ঢুকে দ্বিতীয় তলার শোবার ঘরে উঠে আসে এবং শেষে তার ওপর গুটিসুটি মেরে বসে পড়ে।

'সাপটা এত বড় ছিল যে আমার ওপর পেঁচিয়ে থাকলেও লেজের একটা অংশ জানালার বাইরে ছিল,' বলেন তিনি। হাতে ধরার সময় সাপটি খুব একটা উত্তেজিত ছিল না বলেও জানান র‌্যাচেল।

কার্পেট পাইথন নামে পরিচিত এই অজগরটি বিষধর নয় এবং সাধারণত অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় দেখা যায়। র‌্যাচেল মজা করে বলেন, 'সাপ দেখে তিনি ততটা ভয় পাননি, বরং ব্যাঙ হলে বেশি ভয় পেতেন।'

এদিকে সাপ ধরার কর্মী কার্ট হোয়াইট জানান, প্রজনন মৌসুম শেষ হওয়া ও ডিম ফুটতে শুরু করায় এ সময় সাপের চলাচল বাড়ে। গরম আবহাওয়ার কারণে সাপগুলো রোদ পোহাতে বের হচ্ছে বলেও জানান তিনি।

তবে তার মতে, সাপের সংখ্যা বাড়েনি, বরং বনাঞ্চল কমে নতুন আবাসন গড়ে ওঠায় মানুষের চোখে সাপ বেশি পড়ছে। 'ওদের থাকার জায়গা দরকার, আর আমাদের বাড়ির আঙিনাগুলোই এখন তাদের জন্য আদর্শ আশ্রয়,' বলেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্টকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)