সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

অর্ধেক ধান পানির নিচে, বাকিটুকু তুলতে বাধা ‘আকাশছোঁয়া’ নৌকার দাম

সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক লাল মিয়া। ৩০ বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ করলেও তারমধ্যে অর্ধেক ধান তলিয়েছে বৃষ্টির পানিতে। বাকি অর্ধেক ধান ঘরে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নৌকার অভাবে সেই কাজটিও পাড়ছেন না তিনি। প্রথমে ত্রিপল দিয়ে কাটা ধান তুলে আনার চেষ্টা করেও ব্যর্থ হন লাল মিয়া।

সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক লাল মিয়া। ৩০ বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ করলেও তারমধ্যে অর্ধেক ধান তলিয়েছে বৃষ্টির পানিতে। বাকি অর্ধেক ধান ঘরে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নৌকার অভাবে সেই কাজটিও পাড়ছেন না তিনি। প্রথমে ত্রিপল দিয়ে কাটা ধান তুলে আনার চেষ্টা করেও ব্যর্থ হন লাল মিয়া।

লাল মিয়া জানান, কোনো উপায় না পেয়ে মহাজনের কাছ থেকে সুদের ওপর টাকা নিয়ে নৌকা কেনার জন্য যায়। সেখানে গিয়ে দেখি নৌকার দাম আকাশ ছোঁয়া। পরে নিরুপায় হয়ে ৫ হাজার দামের নৌকা সাড়ে ৮ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে।

এমন ভোগান্তির কথা জানিয়েছেন নৌকা কিনতে আসা কৃষক রজব মিয়াও। তিনি বলেন, নৌকার দাম অনেক বেশি। তাই নৌকা না কিনে ত্রিপল কিনে নিয়ে যাচ্ছি। কী আর করার, যতটুকু সম্ভব ধান ঘরে তুলব।

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া বোরো ধান ঘরে তোলা নিয়ে হাওরজুড়ে কৃষকদের নৌকা সংকট ও আকাশ ছোঁয়া দাম যেন এখন এভাবে নতুন দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়। এরই মধ্যে প্রায় ৪৭% ধান কর্তন হয়েছে। তবে গেলো কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন হাওরে ৭ হাজার হেক্টরের ধান জলাবদ্ধতার কবলে পড়ে। এর মধ্যে ৩ হাজার হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে মাঠ পর্যায়ে ধানের ক্ষতির পরিমাণ আরোও বেশি।

সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি গ্রামের নৌকা বিক্রেতারা জানান, গত দুই সপ্তাহে সেখান থেকে প্রায় ৫০০টি নৌকা বিক্রি হয়েছে। চাহিদা এতটাই বেশি যে বিক্রেতারা সময়মতো সরবরাহ করতে পারছেন না।

নৌকার কিনতে আসা কৃষক হাসুনর মিয়া বলেন, হাওরের ধান পানিতে তলিয়ে যাওয়ায় নৌকা কিনতে হচ্ছে। কারণ নৌকা ছাড়া হাওর থেকে এখন ধান তুলে আনা সম্ভব নয়। তবে হাওরে এই মুহূর্তে নৌকার চাহিদা বাড়ায় হঠাৎ করে দামও বেশি রাখা হচ্ছে।

মনির মিয়া নামে এক কৃষক বলেন, আমাদের সব শেষ। তারপরও চেষ্টা করছি যেগুলো এখনও হাওরে পুরোপুরি ডুবে যায়নি, সেগুলো তুলে আনতে। তবে পানি বেশি থাকায় এখন নৌকার প্রয়োজন, তাই নৌকা কিনতে আসছি।

শনির হাওরের কৃষক আসাদ বলেন, নৌকা না থাকায় ত্রিপল দিয়ে ধান কিনারে নিতে হচ্ছে। ফলে মানুষ ও সময় দুটিই বেশি লাগছে।

সুনামগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, ইতোমধ্যে হাওরে ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। তবে হাওরের এখনও পানি থাকায় নৌকা কদর অনেকটা বেড়েছে। নৌকা ছাড়া এসব ধান কেটে ঘরে তোলা কঠিন।

লিপসন আহমেদ/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)