সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ফুলবাড়ীতে আঙুর চাষে বা‌জিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদেশি 'বাইনুর' জাতের আঙুর চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা রুহুল আমীন ও হাসেম আলী। তাদের উদ্যোগে গড়ে ওঠা আঙুর বাগানটি এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদেশি 'বাইনুর' জাতের আঙুর চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা রুহুল আমীন ও হাসেম আলী। তাদের উদ্যোগে গড়ে ওঠা আঙুর বাগানটি এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

জানা গে‌ছে, উপজেলার গংগাহাট বাজার সংলগ্ন আজোয়াটারী এলাকায় ২ বিঘা জমিতে প্রায় ১ দশকের পরিশ্রমে গড়ে উঠেছে বাগানটি। বর্তমানে সেখানে আছে ৪৬০টি আঙুর গাছ। ২০১৭ সালে ৪০টি চারা দিয়ে শুরু হওয়া এ উদ্যোগে ২০২২ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। প্রথম বছর ৫ মণ আঙুর বিক্রির পর উৎপাদন বেড়ে ২০২৫ সালে ২০ মণে পৌঁছায়।

চলতি বছর ৬০টি গাছ থেকে ৪০-৪৫ মণ আঙুর উৎপাদনের আশা করছেন উদ্যোক্তারা। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। বাগানে বাইনুর ছাড়াও বিদেশি জাতের বিভিন্ন আঙুর ও ৩০০টির বেশি ফলদ গাছ আছে। প্রতিদিনই দর্শনার্থীরা বাগানটি দেখতে আসেন। অনেকেই চারা সংগ্রহ করে আঙুর চাষে আগ্রহী হচ্ছেন।

এ বিষ‌য়ে উদ্যোক্তা হাসেম আলী জানান, বিদেশ থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করে শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য এসেছে।

আরেক উদ্যোক্তা রুহুল আমীন বলেন, 'বাগান গড়ে তুলতে এখন পর্যন্ত ১২-১৩ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। আঙুরের পাশাপাশি চারা বিক্রিতেও ভালো আয় হচ্ছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জাগো নিউজকে বলেন, 'এ উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত আছে।'

রোকনুজ্জামান মানু/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)