সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ছবিতে দেখা যাবে ৪০ প্রজাতির পাহাড়ি পাখি

সবুজ বনানী ও উপত্যকা ঘেরা অনিন্দ্য সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। নানা প্রজাতির পশু-পাখির নিশ্চিন্ত আবাস ছিল পাহাড়। দিগন্তব্যাপী পাহাড়ের ভাঁজগুলোও উচ্ছ্বসিত হতো পাখির কলতানে। যে সবুজ অরণ্য ছিল পাখিদের অভয়ারণ্য, আজ শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে সেসব পাখির সংসার।

সবুজ বনানী ও উপত্যকা ঘেরা অনিন্দ্য সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। নানা প্রজাতির পশু-পাখির নিশ্চিন্ত আবাস ছিল পাহাড়। দিগন্তব্যাপী পাহাড়ের ভাঁজগুলোও উচ্ছ্বসিত হতো পাখির কলতানে। যে সবুজ অরণ্য ছিল পাখিদের অভয়ারণ্য, আজ শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে সেসব পাখির সংসার।

এ অবস্থায় পাহাড়ের পাখি রক্ষায় খাগড়াছড়িতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 'সেভ দ্য বার্ডস অব হিল' শীর্ষক দুই দিনব্যাপী ছবি প্রদর্শনীর। আগামী ২৯ মার্চ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের খোলা চত্বরে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

> আরও পড়ুন- যে গ্রামে ঘুম ভাঙে পাখির ডাকে

খাগড়াছড়ি জেলা শহরে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রদর্শনীতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন জনপদ থেকে তোলা প্রায় ৪০ প্রজাতির পাখির সাথে পরিচয়ের সুযোগ ঘটবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ছবিগুলো তুলেছেন খাগড়াছড়ির দুই তরুণ আলোকচিত্রী সবুজ চাকমা ও সমির মল্লিক।

আলোকচিত্রী সমির মল্লিক বলেন, 'পাহাড় আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। এখানে এখন আর পাখির রং আর শব্দ দৃষ্টি কেড়ে নেয় না। ইতোমধ্যে বিলুপ্তির পথে কয়েক প্রজাতির পাখি। তাই পাখি রক্ষায় জনসচেতনতা তৈরিই আয়োজনের মূল উদ্দেশ্য।'

> আরও পড়ুন- ঘড়িয়াল বিলুপ্তির গবেষণা সঠিক নয়

আলোকচিত্রী সবুজ চাকমা বলেন, 'বনের পাখি থাকুক বনে নিরাপদে- এ আহ্বান পৌঁছে দিতে চাই সবার মাঝে। সবার প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম হোক পাখির নিশ্চিন্ত আশ্রয়।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/পিআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)