সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বন্যপ্রাণীর নিরাপত্তা চেয়ে পল্লীবিদ্যুৎ সমিতিকে বনবিভাগের চিঠি

বন্যপ্রাণীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য বনাঞ্চলের ভেতর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে আবরণ বা কভার লাগাতে নির্দেশনা দিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতিকে চিঠি দিয়েছে বনবিভাগ। সম্প্রতি মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে এ চিঠি দেওয়া হয়।

বন্যপ্রাণীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য বনাঞ্চলের ভেতর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে আবরণ বা কভার লাগাতে নির্দেশনা দিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতিকে চিঠি দিয়েছে বনবিভাগ। সম্প্রতি মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে এ চিঠি দেওয়া হয়।

জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলের ভেতর দিয়ে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার কেভি গ্রিডলাইন স্থাপন করা হয়েছে। এতে বনের স্তন্যপায়ী বন্যপ্রাণী হুমকিতে রয়েছে। গত তিন মাসে পাঁচটি বন্যপ্রাণীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

চিঠি সূত্রে জানা গেছে, ১৬৭ প্রজাতির বৃক্ষ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৫৯ প্রজাতির সরীসৃপ, ২৯ প্রজাতির সাপ, ১৮ প্রজাতির লিজার্ড, দুই প্রজাতির কচ্ছপ, ২২ প্রজাতির উভচরসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননক্ষেত্র লাউয়াছড়া বনাঞ্চল। লাউয়াছড়ায় অভ্যন্তরীণসহ আশপাশের বিদ্যুতায়িত এলাকায় ৩৩ হাজার কেভি হাই-ভোল্টেজের বিদ্যুৎলাইনে কোনো আবরণ না থাকায় প্রতি মাসে স্তন্যপায়ী বন্যপ্রাণী উল্লুক, মুখপোড়া হনুমান, চশমাপরা হনুমান, লজ্জাবতী বানরসহ অন্যান্য প্রাণী বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ও নিহত হচ্ছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গত তিন মাসে বিদ্যুতের তারে জড়িয়ে পাঁচটি বিরল ও বিপন্ন জাতের বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনই নিরাপত্তা না দিলে এ বনাঞ্চল থেকে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিয়াউর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আজিজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)