সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুম

কখনও তীব্র গরম আবার কখনও বৃষ্টি। এসব সয়ে গেছে বনের পশু-পাখিদের। সে কারণেই হয়তো তাদের জীবন-যাপন মানুষের মতো জটিল নয়। সারাদিন ঘুরে ফিরে ক্লান্তিতে দু'চোখ জুড়ে ঘুম নেমে এলে স্থান, কাল ভুলে যেখানে সেখানেই ঘুমিয়ে পড়ে তারা। ভালো বিছানার খোঁজে সময় নষ্ট করতে হয় না তাদের। মা-বাবারা ছানা পোনাদের নিয়ে লেপ্টে

কখনও তীব্র গরম আবার কখনও বৃষ্টি। এসব সয়ে গেছে বনের পশু-পাখিদের। সে কারণেই হয়তো তাদের জীবন-যাপন মানুষের মতো জটিল নয়। সারাদিন ঘুরে ফিরে ক্লান্তিতে দু'চোখ জুড়ে ঘুম নেমে এলে স্থান, কাল ভুলে যেখানে সেখানেই ঘুমিয়ে পড়ে তারা। ভালো বিছানার খোঁজে সময় নষ্ট করতে হয় না তাদের। মা-বাবারা ছানা পোনাদের নিয়ে লেপ্টে থাকে ঘুমে। আর ঘুমিয়ে থাকা হাতির দলের এমনই এক অদ্ভূত সুন্দর ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

শিনহুয়াসহ চীনের প্রায় সব গণমাধ্যমেই হাতির দলের ঘুমের ছবি প্রকাশ করা হয়েছে। ইউনান প্রদেশ থেকে তোলা হয়েছে এই ছবি। ওই প্রদেশের সঙ্গেই মিয়ানমারের কাচিন ও সান প্রদেশ। দুই দেশের সীমান্ত এলাকার জঙ্গলে ১৫টি এশিয়ান হাতি দিনের পর দিন পাড়ি দিচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো। নির্দিষ্ট কোনও গন্তব্য নেই তাদের। এই হাতিদের উপর নজর রাখছেন চীনা বিশেষজ্ঞরা।

আনুমানিক গত ১৫ মাস ধরে হেঁটে চলেছে হাতির এই দলটি। নিজেদের আস্তানা থেকে এভাবে তারা চলে এসেছে ৫শ কিলোমিটার দূরে। হাতির পালের এই যাত্রায় চোখ রাখছেন বিশেষজ্ঞরা। ১৪ টি ড্রোন এবং ৫শ জনকে নিয়োগ করা হয়েছে হাতিগুলোকে নিরাপদ রাখতে। এরাই প্রতিদিন হাতিদের গতিবিধি জানাচ্ছেন।

বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম বলছে, ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের জিননিং জেলার কাছে ক্যামেরাবন্দি হয়েছে হাতির পালের ঘুমের ছবি। সেই ছবিই এখন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে।

১৫টি হাতির মধ্যে বাচ্চা হাতি তিনটি। এদের দুজন আবার দলছুট হয়ে গেছে। হাতির পালের হামলায় কয়েকটি গ্রামের ফসল নষ্ট হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

কুনমিং শহরের উপরেও এরা হেঁটে তাক লাগিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, নিজেদের আস্তানা থেকে কোনো হাতির পালের এমন দীর্ঘ পথ পাড়ি দেওয়া খুবই বিরল ঘটনা। তাদের প্রতি মুহূর্তের গতিবিধি এখন গবেষণার বিষয়।

চীনা সরকারের পক্ষ থেকে হাতিগুলোকে ইউনান প্রদেশের ম্যানগিয়াংজি ন্যাচারাল রিজার্ভে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে এরা চলছে খেয়াল খুশি মতো। এই হাতির দলের বেশ কিছু বিরল ছবি ধারণ করা হয়েছে। তার মধ্যে বাচ্চা হাতি নিয়ে মা এবং অন্যদের ঘুমিয়ে থাকার ছবিটিই সবার নজর কেড়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)