সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ফের আগুনে পুড়লো নওগাঁর জাতীয় উদ্যান শালবন

নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানের পশ্চিম পাড় এলাকায় শালবনের ভেতর এবং বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে বনের ভেতরে পড়ে থাকা শুকনো লতা-পাতা ও শালসহ বেতের গাছ পুড়ে গেছে।

নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানের পশ্চিম পাড় এলাকায় শালবনের ভেতর এবং বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে বনের ভেতরে পড়ে থাকা শুকনো লতা-পাতা ও শালসহ বেতের গাছ পুড়ে গেছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আলতাদিঘী জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড

স্থানীয়রা জানান, আলতাদীঘি জাতীয় উদ্যানে দীঘির পশ্চিম পাশের শালবনের ভেতরে বেশকিছু এলাকা জুড়ে দফায় দফায় অগ্নিশিখা ও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। বন কর্মকর্তাদের কারণে অরক্ষিত হয়ে পড়েছে আলতাদীঘি জাতীয় উদ্যান শালবন। প্রতিদিন বনের ভেতরে এবং বাইরে সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের আড়ালে মাদক সেবনকারীদের আড্ডা বসে। শালবন অরক্ষিত থাকার কারণে আগুন লাগার ঘটনা ঘটছে।

পর্যটকরা জানান, ঈদের ছুটি কাটাতে আলতাদিঘী শালবন দেখতে সকাল থেকেই ভিড় জমান তারা। হঠাৎ করে বিকেলে শালবনের ভেতরে আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: আগুন নেভানোর এই যন্ত্র যেভাবে ব্যবহার করবেন

অগ্নিকাণ্ডের বিষয়ে বন বিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঈদের ছুটি নিয়ে তিনি বাড়ি গেছেন। আগুনে বনের কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানেন না।

ধামইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেও ১৭ এপ্রিল আলতাদিঘী জাতীয় উদ্যান শালবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)