সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বাসা থেকে ৫৪ কচ্ছপ উদ্ধার, বাবা-ছেলে আটক

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাসা থেকে ৫৪টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাসা থেকে ৫৪টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুর ২টায় উদ্ধার করা কচ্ছপ এবং আটক দুজনকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে পৌর শহরের নতুন কাঠপট্টি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৫৪টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই বাসা থেকে আটক করা হয় বাবা তোতা মিয়া (৪৮) ও ছেলে রুবেলকে (২৬)। আটক দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

এফআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)