সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বজ্রপাত রোধে ৫৫টি তাল ও সুপারি গাছ রোপণ

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতজনিত ঝুঁকি হ্রাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৫৫টি তাল ও সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে 'থান্ডা

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতজনিত ঝুঁকি হ্রাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৫৫টি তাল ও সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে 'থান্ডার সেফ বাংলাদেশ' প্রকল্পের।

স্বাধীন বাংলাদেশের ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ৫৫টি চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, এটি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়; বরং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের সূচনা।

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। বিশেষ করে হাওর ও খোলা মাঠপ্রধান অঞ্চলে। গবেষণায় দেখা গেছে, তালগাছসহ উঁচু বৃক্ষ বজ্রপাতের শক্তি ধারণ করে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন নিঃসরণ কমাতেও কার্যকর ভূমিকা পালন করে।

বেঙ্গল পিস ফাউন্ডেশন জানায়, 'থান্ডার সেফ বাংলাদেশ' প্রকল্পের আওতায় বর্ষা মৌসুমের পর সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৫ হাজার তাল, নারিকেল ও সুপারি গাছ রোপণ করা হবে। স্থানীয় জনগণ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা আছে।

বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, 'বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করছি। থান্ডার সেফ বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলাকে একসঙ্গে যুক্ত করেছি। তাল, নারিকেল ও সুপারি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এগুলো গ্রামীণ জনপদে বজ্রপাতের ক্ষতি কমাতেও সহায়ক ভূমিকা রাখতে পারে।'

তিনি বলেন, 'স্বাধীনতার ৫৫ বছরে ৫৫টি চারা রোপণ আমাদের প্রতীকী অঙ্গীকার। আগামী দিনে এই সংখ্যা হাজারে পৌঁছাবে। আমরা চাই দেশের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় সবুজ সুরক্ষা বলয় গড়ে উঠুক, যাতে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবনও সুরক্ষিত থাকে। থান্ডার সেফ বাংলাদেশ হবে পরিবেশ, নিরাপত্তা ও জনসচেতনতার সমন্বিত একটি জাতীয় উদ্যোগের মডেল।'

স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, হাওরাঞ্চলে বজ্রপাতের ভয়াবহতা কমাতে এবং পরিবেশকে আরও সবুজ করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব পরিবেশ দিবসে শুরু হওয়া 'থান্ডার সেফ বাংলাদেশ' প্রকল্প শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়; এটি প্রকৃতিকে রক্ষা করে মানুষকে সুরক্ষিত রাখার নতুন প্রত্যয়ের নাম। স্বাধীনতার ৫৫ বছরে ৫৫টি চারার মাধ্যমে যে যাত্রা শুরু হলো; তা ভবিষ্যতে একটি বৃহৎ সবুজ ও নিরাপদ বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ তৈরি করবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)