সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চবিতে শসার ঝুড়িতে মিললো ১৫ কেজি হরিণের মাংস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে আনুমানিক ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। দুইটি ঝুড়িতে শসার নিচে লুকিয়ে মাংসগুলো নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে আনুমানিক ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। দুইটি ঝুড়িতে শসার নিচে লুকিয়ে মাংসগুলো নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা এলাকায় মাংসগুলো ফেলে পালিয়ে যান বহনকারী ব্যক্তি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তি দুইটি ঝুড়িতে করে শসা নিয়ে ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রমজান হোসেন অপু শসা কেনার উদ্দেশ্যে ওই ব্যক্তিকে ডাকেন এবং শসার দাম জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দাম বলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে বলেন, শসাগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। তার এ কথায় সন্দেহ হয় ওই শিক্ষার্থীর।

পরে জেরা করলে ওই ব্যক্তি ঝুড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান। ঝুড়ি দুটি মাটিতে পড়ে গেলে একটি ঝুড়ির নিচ থেকে মাংসগুলো বের হয়ে আসে। পরে অন্য ঝুড়িতেও মাংস পাওয়া যায়। প্রায় ১৫টির মতো পলিথিনের ব্যাগে করে এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে মাংসসহ ঝুড়ি দুটি জব্দ করে প্রক্টর অফিসে নিয়ে যায়। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও নতুন করে ক্যামেরা বসানোর প্রক্রিয়া চলমান থাকায় সেটা বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে অচল বলে প্রক্টর অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববদ্যিালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, মাংসগুলো আমরা জব্দ করেছি। এ বিষয়ে বনবিভাগের সঙ্গে কথা হয়েছে। এগুলো সেখানে পাঠানো হবে।

রোকনুজ্জামান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)