সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শেকৃবিতে দেড় হাজার বিদেশি পাখির প্রদর্শনী

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাহারি রকমের বিদেশি পোষা পাখির প্রদর্শনী হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র শিক্ষক কেন্দ্রে এ প্রদর্শনী হয়।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাহারি রকমের বিদেশি পোষা পাখির প্রদর্শনী হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র শিক্ষক কেন্দ্রে এ প্রদর্শনী হয়।

এটি আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক পোষা পাখির গ্রুপ এভিয়ান কমিউনিটি। প্রদর্শনীতে ৬০০ খামারি তাদের পাখি প্রদর্শন করেন। এতে ২৫ প্রজাতির প্রায় এক হাজার ৫০০টি পাখি ছিল। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে পাঁচ ক্যাটাগরিতে পাখিদের প্রতিযোগিতা হয়। ১৫টি পাখিকে বিজয়ী ঘোষণা করে তাদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন: শীতকালে পোষা পাখির যত্নে করণীয়

প্রদর্শনীতে এভিয়ান কমিউনিটির সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে তাদের পোষা পাখিগুলো নিয়ে আসেন। আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখতে যুব সমাজকে পাখি পোষায় উদ্বুদ্ধ করতেই এ প্রদর্শনীর আয়োজন করেছে।

কাঁটাবন থেকে আসা এংরি বার্ড বিডি পেট শপের মালিক আহসান রাজ বলেন, বাংলাদেশে সৌখিন পোষা পাখির অনেক চাহিদা রয়েছে। আগে যেখানে সব পাখি বাইরে থেকে আনতে হতো, এখন আমাদের দেশেই প্রজননের মাধ্যমে পাখি উৎপাদন করা হচ্ছে।

আরও পড়ুন: 'পোষা পাখি' আইন কার্যকর না করার দাবি

তিনি বলেন, প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পেয়েছি। আমি ম্যাকাও পাখি নিয়ে এসেছি। এটি সাউথ আমেরিকার ব্রিড। আমাদের আশার কথা বাংলাদেশেও ব্রিড শুরু হয়েছে। ম্যাকাও মানুষের মতো হুবহু কথা বলতে পারে। আপনি যেভাবে একে ট্রেইন করবেন সেভাবেই বেড়ে উঠবে। তাই মানুষ এগুলো সন্তানের মতো করেই পুষে থাকে।

বনানী থেকে মায়ের সঙ্গে পাখি প্রদর্শনী দেখতে আসে ছোট্ট জিসান বলে, অনেক ধরনের পাখি দেখলাম। বাসায় পাখি পালন শুরু করবো।

আরও পড়ুন: পোষা পাখি উড়ে গেছে, খোঁজ দিলেই ১০ হাজার টাকা

এভিয়ান কমিউনিটি বাংলাদেশের সভাপতি আলী চৌধুরী জাগো নিউজকে বলেন, বন ও দোকানে নয়, যারা খাঁচায় পাখি পোষে সে সব পাখিকে জনপ্রিয় করে সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত করার জন্য আমাদের এ আয়োজন। শুধু শখ না বৈদেশিক মুদ্রা অর্জনেও এটি খুবই সম্ভাবনাময়। বিদেশে বর্তমানে প্রচুর খাঁচার পাখি রপ্তানি হচ্ছে, আমরাও আমাদের দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় বিদেশি পাখি পালনকে শিল্পে পরিণত করতে চাই।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)