সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বৃদ্ধার শোবার ঘরে ১৫ গোখরা সাপের বাচ্চা

কুষ্টিয়ার খোকসায় শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।

কুষ্টিয়ার খোকসায় শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়ার আছিয়া খাতুন নামের এক বৃদ্ধার শোবার ঘরের মেঝে খুঁড়ে এসব গোখরা সাপের বাচ্চা ধরেন স্থানীয় সাপুড়ে।

স্বামী আকমল শেখের মৃত্যুর পর থেকে ওই বৃদ্ধা তার ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচাঘরে আশ্রিত রয়েছেন। রেজন মোল্লা জানান, সকালে তার বোনের মাটির ঘর খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরা হয়। এসময় মাটির নিচে সাপের ডিমের ৩০টি খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পিটিয়ে মারা বিষধর সাপের বচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে। তিনি আরও জানান, ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চা দেখা যাচ্ছিল। প্রতিটি বাচ্চাই দুই থেকে আড়াই ফুট লম্বা। প্রতিদিনই দু'একটি বাচ্চা সাপ পিটিয়ে মারা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের ঘর থেকে একে একে বের হয়ে আসে সাতটি সাপের বাচ্চা। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলোকে পিটিয়ে মারা হয়। তার গোটা পরিবার এখন সাপ আতঙ্কে রয়েছে। বৃদ্ধা আছিয়া খাতুন বলেন, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিজে যে এতদিন সাপের সঙ্গে বসবাস করছিলেন তা বুঝতে পারেননি।

আল-মামুন সাগর/এসআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)