সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শোকাবহ আগস্ট উপলক্ষে ফেনী বিপিজেএর বৃক্ষরোপণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ফেনী শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ফেনী শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্লাহ খন্দকার ও জোসনা আরা জুসি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলি অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন।

আরও পড়ুন: শোকাবহ আগস্ট উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম. এমরান পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজিবের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হেলালুদ্দিন, ফেনী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সহ-সভাপতি সুরঞ্জিত নাগ, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক আফতার উদ্দিন, কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ, কমিটির নির্বাহী সদস্য মোস্তফা কামাল বুলবুল, আবদুল্লাহ আল-মামুন, জুলহাস তালুকদার, সদস্য জিয়াউল হক সোহেল, মো. শাহজাহান বাদশা সাজু, নুরুল্লাহ কায়সার, আরিফ আজমসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

এ সময় ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)