সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফারজানা চৌধুরীর দৃষ্টিনন্দন ছাদ বাগান

সাভারের আশুলিয়ায় নিজ বাসায় ফারজানা চৌধুরী গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ছাদ বাগান। প্রথমে শখের বশে ছাদ বাগান করার চিন্তা মাথায় এলেও পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমানোর উদ্দেশ্যে তিনি এ বাগান শুরু করেন।

সাভারের আশুলিয়ায় নিজ বাসায় ফারজানা চৌধুরী গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ছাদ বাগান। প্রথমে শখের বশে ছাদ বাগান করার চিন্তা মাথায় এলেও পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমানোর উদ্দেশ্যে তিনি এ বাগান শুরু করেন।

ফারজানা চৌধুরী জানান, ক্ষুদ্র পরিসরে এই বাগান শুধু আমাদের মানসিক প্রশান্তি দেয় না বরং বিভিন্ন পশুপাখির খাদ্যের চাহিদাও মেটায়। পরিচ্ছন্ন ছাদ বাগান বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ। তার ছাদ বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, ফুল, তৃণ, শাক-সবজি এবং ওষুধি গুণসম্পন্ন গাছ।

বাগান ঘুরে দেখা যায়, ফারজানা চৌধুরীর বাগানে ফলের মধ্যে আছে কলা, ডালিম, বাঙ্গি, আনারস, তরমুজ, লেবু, আম, পেয়ারা ও বরই। শাকের মধ্যে কলমি, নটেশাক, ডাটাশাক, লাউ শাক, কুমড়া শাক, সজনের শাক, ব্রাহ্মী শাক, পুঁই শাক, কলমি শাক প্রভৃতি। সবজির মধ্যে আছে ধুন্দল, শসা, বেগুন, টমেটো, লাউ, কুমড়া, করলা, বিলাতি উচ্ছে, সজনে ডাঁটা, ডাঁটা, পেঁপে, শিম, ঝিঙে, মিষ্টি আলু প্রভৃতি।

মসলার মধ্যে পেঁয়াজ, মরিচ (পাহাড়ি মরিচ, নাগা মরিচ), হলুদ, আদা, চিনা বাদাম। ফুলের মধ্যে রক্ত জবা, নয়নতারা, কামিনী, গন্ধরাজ, রঙন, শ্বেতদ্রোণ, নীল হুড়হুড়ে। ওষুধিগুণসম্পন্ন গাছের মধ্যে নিম, তেলাকুচা, কালোকেশী, কুকশিম, মেহেদী ও দুধিয়া প্রভৃতি। তৃণজাতীয় গাছের মধ্যে মুথা ঘাস, দূর্বাঘাস ও ক্যাকটাস।

আরও পড়ুন

ফারজানা চৌধুরী বলেন, 'ছাদ বাগানের যত্নে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় গাছে পানি দেওয়া হয়। এ ছাড়া ছত্রাক সংক্রমণ ও পোকামাকড় দূর করতে ছত্রাকনাশক এবং গাছের পুষ্টির জন্য জৈব সার ব্যবহার করা হয়।'

তিনি বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বিশুদ্ধ ফল, শাক-সবজি খাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাজারের কৃত্রিম ও রাসায়নিক দ্রব্যের সয়লাবের মধ্যে নিজের হাতে ফলিয়ে খাওয়া অনেক বেশি আনন্দের।'

ছাদ বাগানের পরিচর্যায় পরিবারের সবাই সাহায্য করেন বলে জানান ফারজানা। তিনি আরও বলেন, 'বিশেষ করে আমার মা আমার অনুপস্থিতিতে বাগানের যত্ন নেন।'

ফারজানা মনে করেন, 'রাজধানীবাসীর জন্য ছাদ বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে অক্সিজেন সরবরাহের ঘাটতি পূরণের জন্য ছাদ বাগান এক বিশেষ উদ্যোগ।'

পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বিশুদ্ধ খাবারের নিশ্চয়তায় ছাদ বাগানের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তিনি বলেন, 'ভবিষ্যতে আমার ছাদকৃষির পরিসর আরও বাড়াতে চাই। যেন অন্যরা উদ্বুদ্ধ হতে পারেন।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)